Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মধ্যরাতে ঘেরাও মুক্ত হলেন ৭ জুডিশিয়াল অফিসার, কালিয়াচকে অবরোধ মুক্ত জাতীয় সড়ক

মধ্যরাতে ঘেরাও মুক্ত হলেন ৭ জুডিশিয়াল অফিসার, কালিয়াচকে অবরোধ মুক্ত জাতীয় সড়ক

Online Desk এপ্রিল 2, 2026
KALIYACHOK.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটার তালিকায় নাম না ওঠায় এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় বুধবার বিকেল থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অবশেষে বুধবার গভীর রাতে ঘেরাও মুক্ত হলেন সাত জুডিশিয়াল অফিসার। কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। অভিযোগ উদ্ধারের সময় কনভয়ে হামলার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
বুধবার বিকেল থেকে উত্তপ্ত হয় মালদহের কালিয়াচক। অভিযোগ, নাম না ওঠায় বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারক। এঁদের ঘিরেই চলে বিক্ষোভ। ১২ নং জাতীয় সড়ক অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। যার ফলে যান চলাচল ব্যহত হয়।
জানা যায়, বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। গাড়ি ভাঙচুরের চেষ্টাও করা হয়। সেই সময় বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। গাড়ির ধাক্কায় কয়েকজন বিক্ষোভকারী জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জুডিশিয়াল অফিসারদের উদ্ধারের পরেও ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধ চলছিল। গভীর রাতে ঘটনাস্থলে অতিরিক্ত জেলাশাসক গিয়ে চার দিনের মধ্যে বৈধ ভোটারদের নাম তালিকায় তোলার আশ্বাস দেন। সেই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
ভোটের মুখে এত উত্তপ্ত পরিস্থিতিতেও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে অভিযোগ উঠেছে। সেই কারণেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, ঘটনাটি রাতেই হাই কোর্টকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দফতর। এই ঘটনায় মালদহের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

Post Views: 133

Continue Reading

Previous: সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, বাকি কত ভোটার!
Next: অর্ধশতাব্দী পর চাঁদের পথে মানুষ!

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.