Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা আছে, আগামী মঙ্গলবারের মধ্যে তথ্য চাইলো হাইকোর্ট

তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা আছে, আগামী মঙ্গলবারের মধ্যে তথ্য চাইলো হাইকোর্ট

Online Desk জুলাই 2, 2026
hc.jpg

ওঙ্কার ডেস্কঃ তৃণমূলের কোটি কোটি টাকার এই বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতাপন্থী বনাম ঋতব্রত পন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমুলের অ্যাকাউন্টে কত টাকা আছে, তা আগামী মঙ্গলবারের মধ্যে হাইকোর্টে জানাতে হবে। এমনই নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তহবিল সংক্রান্ত মামলায় সমস্ত পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ বিষয়ে তদন্ত কতদূর এগোল, সে বিষয়ে পুলিশকেও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।
প্রসঙ্গত, তৃনমূলের তিনটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট শিবির। দলের তহবিলে আসলে কার অধিকার থাকবে, তা নিয়েই মূলত আইনি লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। এর আগে সোমবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাট তৃণমূলের আইনজীবী। মঙ্গলবার সকালে কালীঘাটের দ্রুত শুনানির আবেদনটি সম্পূর্ণ খারিজ করে দেয় হাইকোর্ট। বলা হয় বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, তহবিলে বিপুল পরিমান টাকা নিয়ে সমস্যার জল গড়িয়েছিল বহু দূর। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস হঠাৎই এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান, যার জেরে ৩টি অ্যাকাউন্ট ব্লক করা হয়। এর মধ্যেই ঋতব্রত শিবিরের ১০ জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি ছিল, দলের এই ৪৪০ কোটি টাকার উৎসে এবং লেনদেনে স্বচ্ছতা নেই, তাই অবিলম্বে অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। তারপর এই বিষয়ে মামলা হয়।

Post Views: 54

Continue Reading

Previous: পাকিস্তানে ১২৫ বছরের গুরুদ্বার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিক্ষোভ শিখ সম্প্রদায়ের; নিন্দা করল ভারতও
Next: পাক মদতে রাজধানীতে নাশকতার ছক, দিল্লি পুলিশের জালে ৪ জঙ্গি, বাজেয়াপ্ত ২টি পিস্তল, ৫টি ফোন

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.