Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক মদতে রাজধানীতে নাশকতার ছক, দিল্লি পুলিশের জালে ৪ জঙ্গি, বাজেয়াপ্ত ২টি পিস্তল, ৫টি ফোন

পাক মদতে রাজধানীতে নাশকতার ছক, দিল্লি পুলিশের জালে ৪ জঙ্গি, বাজেয়াপ্ত ২টি পিস্তল, ৫টি ফোন

Online Desk জুলাই 2, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী শহর দিল্লিতে নাশকতার ছক ছিল, সেই চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ। তদন্তে নেমে দিল্লি পুলিশের স্পেশাল সেল পাঞ্জাব ও রাজধানী শহর থেকে চার জনকে গ্রেফতার করেছে। পাকিস্তান-ভিত্তিক আইএসআই হ্যান্ডলার শাহজাদ ভাট্টির নির্দেশে ধৃতরা রাজধানীতে সন্ত্রাসী হামলা চালানোর ছক কষছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সীমান্তের ওপার থেকে আসা হ্যান্ডলারদের নির্দেশ মতো কাজ করছিল। দিল্লিতে সন্ত্রাসী হামলার দায়িত্ব ছিল তাদের উপর। যে চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তারা হল শুভদীপ সিং (২৩), গুরজন্ত সিং (২২), সজন সিং (২৮) এবং গগনপ্রীত (২৪)। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের মধ্যে তিন জন পাঞ্জাবের বাসিন্দা। আর এক জনকে দিল্লি থেকে পাকড়াও করা হয়েছে। অভিযান চলাকালীন পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, নয়টি কার্তুজ এবং পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের কর্মকাণ্ড সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। এসিপি বিবেক কুমার ত্যাগীর তত্ত্বাবধানে ইন্সপেক্টর সতীশ রানা ও অশোকের নেতৃত্বে স্পেশাল সেলের একটি দল দিল্লি ও পাঞ্জাবের একাধিক জায়গায় হানা দিয়ে চার জঙ্গিকে পাকড়াও করে।

তদন্তকারীরা জানিয়েছেন, প্রথম গ্রেফতারটি হয় পাঞ্জাবের অমৃতসরে। সেখানে শুভদীপ সিংকে পাকড়াও করা হয়। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল, তাজা কার্তুজ এবং একাধিক মোবাইল উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর গুরজন্ত সিং এবং সজন সিংকে গ্রেফতার করা হয়। গগনপ্রীতকে গ্রেফতার করা হয় ২৪ এপ্রিল। পাঞ্জাবের ফতেহগড় সাহিবের বাসিন্দা গগনপ্রীত সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত।

Post Views: 33

Continue Reading

Previous: তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা আছে, আগামী মঙ্গলবারের মধ্যে তথ্য চাইলো হাইকোর্ট
Next: দলের প্রতীক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের দাবিদার ‘আসল তৃণমূল’; নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে দাবি ঋত-পন্থীদের

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.