Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দলের প্রতীক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের দাবিদার ‘আসল তৃণমূল’; নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে দাবি ঋত-পন্থীদের

দলের প্রতীক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের দাবিদার ‘আসল তৃণমূল’; নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে দাবি ঋত-পন্থীদের

Online Desk জুলাই 2, 2026
ritabrata.png

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং দলীয় স্বীকৃতি ঘিরে চলা বিতর্ক এবার পৌঁছাল ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে উপস্থিত হয়ে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একাংশের প্রতিনিধিরা। বৈঠকে তাঁরা নিজেদেরকে প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করে দলের জোড়াফুল প্রতীক, দলীয় স্বীকৃতি এবং সংশ্লিষ্ট সম্পদের উপর অধিকার দাবি করেন।
জানা গিয়েছে, এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করে। কমিশনের সামনে তারা লিখিতভাবে নিজেদের বক্তব্য পেশ করেন এবং বিভিন্ন নথিপত্রও জমা দেন। প্রতিনিধি দলের দাবি, বর্তমান পরিস্থিতিতে তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। তাই দলের নির্বাচনী প্রতীক, নাম এবং সাংগঠনিক পরিচয়ের উপর তাদেরই অধিকার থাকা উচিত। বৈঠকে বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে জানানো হয়, দলের বহু জনপ্রতিনিধি, জেলা স্তরের সংগঠক এবং কর্মী-সমর্থক তাদের পাশে রয়েছেন। সেই কারণেই তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন যাতে কমিশন সমস্ত তথ্য ও নথি খতিয়ে দেখে তাদেরকে প্রকৃত দল হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে জোড়াফুল প্রতীক ব্যবহারের অনুমতিও তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।
বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের বক্তব্য শুনেছে। কমিশনের সামনে তারা বিস্তারিতভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে বলেও তিনি জানান। কমিশন সংবিধান এবং নির্বাচন সংক্রান্ত আইন মেনেই যথাযথ সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন ঋতব্রত।

Post Views: 35

Continue Reading

Previous: পাক মদতে রাজধানীতে নাশকতার ছক, দিল্লি পুলিশের জালে ৪ জঙ্গি, বাজেয়াপ্ত ২টি পিস্তল, ৫টি ফোন
Next: উত্তরপ্রদেশে ডাকাতের সঙ্গে গুলি বিনিময় পুলিশের, নিহত অভিযুক্ত, জখম এসআই এবং কনস্টেবলও

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.