Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘বাংলা থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়াবে বিজেপি’, দাবি শাহের

‘বাংলা থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়াবে বিজেপি’, দাবি শাহের

Online Desk এপ্রিল 13, 2026
amit-shah-ddg.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে অনুপ্রবেশ ইস্যুতে সরগরম রাজনৈতিক ময়দান। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন পশ্চিমবঙ্গে। তার আগে বাংলায় নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রানিগঞ্জের সভা থেকে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানো হবে।
বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে আতঙ্কে বাঙালিদের একাংশ। ৯০ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। বহু মানুষের ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। সোমবার নির্বাচনী সভা থেকে তৃণমূলকে নিশানা করে অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন। শুধু তাই নয় রাজ্যে ক্ষমতায় আসার পর অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শুধু তাই নয়, যারা বিজেপির উপর অত্যাচার করছে তাদের হিসাব নেওয়া হয়। তাঁর কথায়, ‘যারা বিজেপির উপর অত্যাচার করছে, ৫ মে-র পর তাদের পাতাল থেকে বার করা হবে।’
বিজেপির বিভিন্ন নেতা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। জোড়াফুল শিবিরের জমানায় কাটমানির রাজত্ব চলছে বলে। এদিন খয়রাশোলের সভা থেকে অমিত শাহ বলেন, ‘যাঁরা সিন্ডিকেটবাজি করছেন, বিজেপি সরকারে এলে তাঁদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে।’ বঙ্গে ভোটের প্রচারে শাহের একই দিজনে একাধিক কর্মসূচি ঘিরে বিজেপি নেতাদের মধ্যে উৎসাহের খামতি ছিল না সোমবার। রানিগঞ্জ এবং খয়রাশোলের সভায় দূর থেকে কর্মী সমর্থকরা আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ শোনার জন্য।

Post Views: 104

Continue Reading

Previous: ইরানকে ঘিরে মার্কিন নৌ অবরোধ, যুদ্ধের আশঙ্কায় তপ্ত পশ্চিম এশিয়া
Next: জর্জ থেকে জীবনকৃতি পেলেন সৌরভ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.