Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জর্জ থেকে জীবনকৃতি পেলেন সৌরভ

জর্জ থেকে জীবনকৃতি পেলেন সৌরভ

Online Desk এপ্রিল 13, 2026
Telegraph.jpg

স্পোর্টস রিপোর্টার : দেখতে দেখতে শতবর্ষতে পড়লো জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। এদিন কলকাতা লেক ক্লাবে পালিত হল জর্জ স্পোর্টস ক্লাবের শতবর্ষ। ছিলেন ক্লাবের সচিব সুব্রত দত্ত আইএফএ সচিব ও ক্লাবের যুগ্ম সচিব অনির্বাণ দত্ত, অনিন্দ দত্ত, অধীরাজ দত্ত। এছাড়া হাজির ছিলেন ক্রীড়া প্রশাসক অভিষেক ডালমিয়া। এসেছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

সুব্রত দত্ত বললেন, এটা শুধু জর্জ টেলিগ্রাফের নয় কলকাতা ময়দানের কাছে গর্বের দিন। বিশ্বনাথ দত্ত, প্রদূত দত্তরা যেভাবে আমাদের ক্লাবকে উজ্জ্বল করেছেন ফুটবল আর ক্রিকেটের সর্বোচ্চ সিংহাসনে গিয়ে পরবর্তী প্রজন্ম সেটা এগিয়ে নিয়ে গেছে।’ অধীরাজ দত্ত বললেন, মনোরঞ্জন ভট্টাচাৰ্য, ষষ্ঠী দুলে, গৌতম ঘোষ, রঘু নন্দী, রঞ্জন ভট্টাচাৰ্য এমন একাধিক ফুটবলার আর কোচ আমাদের ক্লাব ময়দানকে উপহার দিয়েছে।’

এদিন মোট ১১ জন খেলোয়াড়কে সম্মান দেওয়া হল। জীবনকৃতি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বললেন,সৌরভ বলেন, ‘পুরস্কারের নাম বিশ্বনাথ দত্ত জীবনকৃত সম্মান। ১৫ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার পর বাবা সিএবিতে নিয়ে যান ওনার সঙ্গে আলাপ করাতে। তারপর খেলার জন্য বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। আর দেখা হয়নি। কিন্তু এই ক্লাবের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। খেলা ছাড়ার পর কর্তাদের সঙ্গে সম্পর্ক বেড়ে উঠেছে। জগমোহন ডালমিয়া আমাকে মাঠে নিয়ে আসে। সারা বছর পর প্লেয়ারদের পারফরম্যান্স স্বীকৃতি পায়। এই সম্মান ভাল খেলতে উদ্বুদ্ধ করে। এখানে এমন অনেকে আছে যাদের খেলা দেখেছি আমি যখন স্কুলে পড়তাম। বিকেল চারটেয় মাঠে গিয়ে মনোরঞ্জন ভট্টাচার্য, আলোক মুখার্জি, প্রশান্ত ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্যদের খেলা দেখেছি। আমি ইস্টবেঙ্গলে ১৭ বছর খেলেছি। খেলোয়াড়দের যদি ইচ্ছে থাকে, চেষ্টা থাকে, তাঁরা সবকিছু পারে। আশা করব এই ক্লাব ভবিষ্যতে তরুণদের আরও উন্নতমানের পরিকাঠামো দেবে। আশা করি ভবিষ্যতে যারা বাংলার নাম উজ্জ্বল করবে, তাঁরা এই সম্মান পাবে।’

সেরা অ্যাথলিটের সম্মান পান মিষ্টি কর্মকার। সেরা সাঁতারু হন সৌব্রিতি মন্ডল। সেরা টেনিস প্লেয়ার আলিনা ফরিদ। সেরা ফুটবলার চাকু মান্ডি। সুদীপ ঘরামী সেরা ক্রিকেটারের পুরস্কার পান। সেরা ব্যাডমিন্টন প্লেয়ার হন বিতামা পাল। শুটিংয়ে সেরা অভিনব শ। হকিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান করণ শ। সেরা আর্চার হন প্রাপ্তি বটব্যাল। দাবাতে সেরা দীপ সেনগুপ্ত। বিশেষ সংবর্ধনা দেওয়া হয় মনোরঞ্জন ভট্টাচার্য এবং ঝুলন গোস্বামীকেও।

Post Views: 126

Continue Reading

Previous: ‘বাংলা থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়াবে বিজেপি’, দাবি শাহের
Next: ফের ছোট পর্দায় ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মণ্ডল, কোন ধাবাহিকে যোগ দিলেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.