Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের ছোট পর্দায় ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মণ্ডল, কোন ধাবাহিকে যোগ দিলেন অভিনেত্রী?

ফের ছোট পর্দায় ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মণ্ডল, কোন ধাবাহিকে যোগ দিলেন অভিনেত্রী?

Online Desk এপ্রিল 13, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মণ্ডল। তাঁর এই ফেরা ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বেশ উত্তেজনা। নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’তে তাঁর এই কামব্যাক, যা শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রে জায়গা করেছে।
শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০২৪ সালে কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে। তার পর থেকে বেশ কিছুদিন পর্দায় তাঁকে দেখা যায়নি, কিন্তু তাঁর উপস্থিতি ভুলে যাননি দর্শকরা। কারণ তারও আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নিজের অভিনয়ের গুনে তিনি হয়ে উঠেছিলেন ঘরের মেয়ের মতো। সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’। সেখানেই প্রিয়া মণ্ডলকে দেখা যাচ্ছে রোমা কাঞ্জিলাল নামে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। এই চরিত্রটি শুধু উপস্থিতির জন্য নয়, গল্পের মোড় ঘোরানোর ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে বলে জানা গিয়েছে। রোমা একদিকে গভীর আবেগে ভরপুর, অন্যদিকে দৃঢ় মনোভাব ও শক্ত ব্যক্তিত্বের প্রতীক।
‘বরণ’, ‘সাঁঝের বাতি’, ‘স্ত্রী’, ‘তোমায় আমায় মিলে’—এই সব ধারাবাহিকে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করেছেন প্রিয়া। প্রতিটি চরিত্রে তাঁর অভিনয়ের বৈচিত্র্যই তাঁকে দর্শকের কাছে আলাদা জায়গা করে দিয়েছে। তবে এই দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন যে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করবে, তা বলাই বাহুল্য।

Post Views: 117

Continue Reading

Previous: জর্জ থেকে জীবনকৃতি পেলেন সৌরভ
Next: পঞ্জাব ম্যাচে কষ্ট করে জয় বাগানের, দলের খেলায় খুশি নন কোচ লোবেরা

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.