Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পঞ্জাব ম্যাচে কষ্ট করে জয় বাগানের, দলের খেলায় খুশি নন কোচ লোবেরা

পঞ্জাব ম্যাচে কষ্ট করে জয় বাগানের, দলের খেলায় খুশি নন কোচ লোবেরা

Online Desk এপ্রিল 13, 2026
IFL.jpg

স্পোর্টস রিপোর্টার : কষ্ট করে পঞ্জাব এফসিকে ৩-২ গোলে হারিয়ে জয় পেলো মোহনবাগান। রবিবার যুবভারতীতে টানাটান ম্যাচে ১২ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় পঞ্জাব এফসি। বাঁ দিক থেকে আক্রমণ করেন পাঞ্জাবের উবেস। মোহনবাগান গোলকিপার শুভাশিস বসু জায়গায় ছিলেন না। তাঁকে টপকে বল চলে যায় ড্যানি রামিরেজের কাছে। আর গোলের সামনে ড্যানি বল পেয়ে প্রায় ফাঁকা গোলে শট নেন ও দলকে এগিয়ে দেন।

ম্যাচের ২৯ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান। দারুণ কামব্যাক করেছে তারা। বাঁ দিক থেকে রবসন রবিনহো ফ্লিক করে বল দেন জেমি ম্যাকলারেনকে। তিনি ডিফেন্ডার বিজয়কে উল্টোদিকে ফেলে শট নেন। বলটা বিজয়ের গায়ে লেগে ঢুকে যায় বিপক্ষের পোস্টে। এটা চলতি মরশুমে জেমি ম্যাকলারেনের অষ্টম গোল। প্রথমার্ধ ছিল ১-১। সেকেন্ড হাফে ৬০ মিনিটে রামিরেজ়, ওসুজির জন্য বল বাড়িয়ে দেন। তাঁর বলের শটটা কম ছিল। সেই সময়ে মোহনবাগানের ডিফেন্ডার অভিষেকের কাছে সুযোগ ছিল বলটা বের করে দেওয়ার। কিন্তু তিনি তা না পাওয়ায় বল যায় ইফইংয়ের কাছে। তিনি ভলিতে গোল করে দেন। বিশাল কাইথ শট নিয়েও গোল করতে পারেননি। ২-১ গোলে এগিয়ে যায় পঞ্জাব এফসি। ৭৪ মিনিটে সমতা ফেরায় বাগান।পোস্টের প্রায় ৩০ গজ দূরে বল পান সাহল আব্দুল সামাদ। তিনি ডান পায়ের ইনসেটে শট নেন। বলটা হাল্কা ডানদিকে কেটে ঢুকে যায় পোস্টে। পাঞ্জাবের গোলকিপার অর্শদীপের পক্ষে সম্ভব ছিল না এই শটটা আটকানো। খেলা যখন একদম ড্র নিশ্চিত তখনই অতিরিক্ত সময়ে জেসন কামিন্স এর অসাধারণ গোলে বাগান একপ্রকার জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ম্যাকলারেন জানালেন, ‘ শনিবার আমি মেলবোর্নে থাকা দিদিমা অ্যানি মাসকটকে হারিয়েছি। দিদিমার সঙ্গে আমার গভীর ভালবাসার সম্পর্ক ছিল। তাই দিদিমার প্রয়াণের খবরে এতটাই মন খারাপ ছিল, পাঞ্জাব ম্যাচটা খেলার মতো মানসিক অবস্থা ছিল না। তারপর ঠিক করি, দলের স্বার্থের কথা ভেবে ম্যাচটা খেলব। গোল করে দিদিমাকে উৎসর্গ করব। সেটাই করেছি। দিদিমা যেখানেই থাকুন, তিনি আমার গোলের জন্য নিশ্চয়ই আশীর্বাদ করছেন।’

আমি এর আগে অসংখ্য গোল করেছি। তার মানে এই নয়, সব ম্যাচে গোল পাব। আসলে স্ট্রাইকারদের জীবনে মাঝে মাঝে এমন সময় আসে, যখন গোল পেতে সমস্যা হয়। আমারও হয়েছে, গত ৩ ম্যাচে। বিশেষ করে জামশেদপুর ম্যাচে নিশ্চিত গোল মিস করায় খুব হতাশ ছিলাম। কী করলে আবার গোলের মাঝে তার জন্য বাড়তি প্র্যালকটিস করেছি। নিজের ফোকাস বাড়িয়েছি। শেষপর্যন্ত পাঞ্জাবের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে গোল আসায় ভাল লাগছে। তবে আমাদের আরও ভাল খেলতে হবে পরের ম্যাচগুলোয় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকতে।’অন্যদিকে, ম্যাচের ফলে খুশি হলেও, খেলায় সন্তুষ্ট নন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ সের্জিও লোবেরা।

ম্যাচ শেষে লোবেরা বলেন, ‘ গত ৩ ম্যাচ পর জয়ে ফেরা ও পুরো ৩ পয়েন্ট প্রাপ্তিতে ভাল লাগলেও, দলের পারফরমেন্সে মোটেই খুশি হতে পারি না। বেঙ্গালুরু বা জামশেদপুর ম্যাচ না জিতলেও দল ভাল খেলেছিল। জয় না পাওয়াটা ছিল দুর্ভাগ্যের। সেখানে মুম্বই সিটির মতোই পাঞ্জাব ম্যাচটা প্রত্যাশার ধারেকাছে পারফর্ম করতে পারেনি ফুটবলাররা। পাঞ্জাব ম্যাচ কঠিন হবে জানতাম, কিন্তু তাই বলে আমাদের বিরুদ্ধে এতগুলো সুযোগ যে ওরা তৈরি করবে, এটা কাম্য ছিল না। এদিকটায় আমাকে নজর দিতে হবে। যেভাবে গোল খেয়েছে দল সেটাও। সব মিলিয়ে এটা বলব, আমাদের খেলায় অনেক উন্নতি জরুরি, কারণ আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

মাঝমাঠে আপুইয়ার না থাকাটা কি সমস্যা তৈরি করেছিল? লোবেরার জবাব, ‘ আপুইয়া নিঃসন্দেহে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু একজন ফুটবলার না থাকায়, দল খারাপ খেলবে এটা মানা যায় না। এমন অজুহাত আমি অন্তত দিতে পারব না। একজন কোচ হিসেবে হাতে অনেক ভাল ফুটবলার থাকতে, এমন কথা বলা ঠিক মনে করি না। বরং বাকি ম্যাচগুলোয় দলের পারফরমেন্স বাড়াতে যা যা করার,করব।’

Post Views: 120

Continue Reading

Previous: ফের ছোট পর্দায় ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মণ্ডল, কোন ধাবাহিকে যোগ দিলেন অভিনেত্রী?
Next: পাসপোর্ট থাকলেও বাদ পড়া ভোটারদের যেতে হবে ট্রাইব্যুনালে, জানাল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.