Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাসপোর্ট থাকলেও বাদ পড়া ভোটারদের যেতে হবে ট্রাইব্যুনালে, জানাল সুপ্রিম কোর্ট

পাসপোর্ট থাকলেও বাদ পড়া ভোটারদের যেতে হবে ট্রাইব্যুনালে, জানাল সুপ্রিম কোর্ট

Online Desk এপ্রিল 13, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৯ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোটার তালিকা ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। কিন্তু যাঁদের নাম এসআইআর এর ফলে তালিকা থেকে বাদ গিয়েছে, অথচ পাসপোর্ট রয়েছে সেই বিষয় নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়েছিল। এই মামলায় সুপ্রিম কোর্ট সোমবার জানাল, পাসপোর্ট থাকলেও ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে।

বৈধ পাসপোর্ট থাকার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এটা রাজ্য ও নির্বাচন কমিশনের লড়াই নয়। কোনও দোষারোপের বিষয়ও নয়। রাজ্য ও কমিশনের মাঝে পড়ে সাধারণ ভোটাররা কার্যত স্যান্ডউইচ হচ্ছেন বলে মন্তব্য করেন বিচারপতি। এ বিষয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের বক্তব্য, ‘এই ব্যাপারে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। আমরা এই নিয়ে কিছু বলব না।’ পাশাপাশি ভোটার তালিকা ফ্রিজের দিন নিয়ে কোনও হস্তক্ষেপ করলেন না বিচারপতিরা। প্রসঙ্গত, ৯ এপ্রিল কমিশন ভোটার তালিকা ফ্রিজ করার পর আদালতে যান বাদ পড়া ভোটার, যাঁদের আধার কার্ড ও পাসপোর্ট আছে। তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছিলেন তাঁরা। শুক্রবার সুপ্রিম কোর্টে সেই মামলা দায়ের হয়েছিল।

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফলে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৯০ লক্ষের বেশি নাম। প্রথমে গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় যাঁদের নাম ‘বিচারাধীন’ ছিল তাঁদের নথি যাচাই করে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালক সংস্থা। কিন্তু বিচার বিভাগীয় আধিকারিকরা যাঁদের নাম বাদ দিয়েছেন তালিকা থেকে তাঁদের জন্য গঠন করা হয়েছে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে গিয়ে নথি জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন ভোটাররা। ট্রাইব্যুনালের কাজ সোমবার থেকে পুরোদমে শুরু করবে বলে জানিয়েছে আদালত।

Post Views: 99

Continue Reading

Previous: পঞ্জাব ম্যাচে কষ্ট করে জয় বাগানের, দলের খেলায় খুশি নন কোচ লোবেরা
Next: কড়া ভাষায় পোপ লিও চতুর্দশকে কটাক্ষ প্রেসিডেন্টের; অন্যদিকে নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা ট্রাম্পের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.