ওঙ্কার ডেস্কঃ বারুইপুরের ধর্ষণ-খুন কাণ্ডে উত্তাল বাংলা। এবার বারুইপুরের কাণ্ডে বদল কড়া হল তদন্তকারী অফিসার। সূত্রের খবর, ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়কে তদন্তভার দেওয়া হয়েছে। এই নিয়ে দু’বার তদন্তকারী অফিসার বদল করা হল।
প্রথমে এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন জেলাপুলিশ আধিকারিক দিগন্ত মণ্ডল। তারপর দায়িত্ব যায় আর এক আধিকারিক জয়ন্ত পোদ্দারের হাতে। এবার ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়কে তদন্তভার দেওয়া হল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মামলার জটিলতা, বিভিন্ন দিক খতিয়ে দেখতে, তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে তার জন্যই এই সিদ্ধান্ত।
তদন্তকারী অফিসার বদলের পাশাপাশি, ধর্ষণ ও খুনে যুক্ত থাকা সন্দেহে ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। শামিম আলি খান নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আরও একবার সুবিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।