Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘আইপ্যাক ছিল সিরিয়াস ইস্যু’, ভরাডুবির পর পরামর্শদাতা সংস্থাকে দায়ী করলেন তৃণমূলের কল্যাণ

‘আইপ্যাক ছিল সিরিয়াস ইস্যু’, ভরাডুবির পর পরামর্শদাতা সংস্থাকে দায়ী করলেন তৃণমূলের কল্যাণ

Online Desk মে 11, 2026
kalyan-dc.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একের পর এক তৃণমূলের নেতা বিস্ফোরক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন। এই পরাজয়ের কারণ নিয়ে এখন কাটাছেঁড়া করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে এবার দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাককে নিয়ে বিস্ফোরকমন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের পরাজয়ের পিছনে আইপ্যাক দায়ী বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

সংবাদ মাধ্যমকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২১ সাল থেকে বলেছি। আইপ্যাক সিরিয়াস ইস্যু। আইপ্যাকের লোকজনেরাই সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। সংগঠনের দুর্বলতার সবচেয়ে বড় কারণ হচ্ছে আইপ্যাক।’ ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন কল্যাণ। তাঁর দাবি, ‘প্রশান্ত কিশোর সুযোগ সন্ধানী। উনি থাকলে নিশ্চিহ্ন হয়ে যেত দলটাই।’

উল্লেখ্য, তৃণমূলের পুরনো নেতাদের মধ্যে অন্যতম কল্যাণবন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী। ২০০১ সাল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধি। শ্রীরামপুর কেন্দ্র থেকে তিনি টানা চার বারের সাংসদ হয়েছেন। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর তাই নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না। দলের পরামর্শদাতা সংস্থাকেই নিশানা করলেন তিনি। প্রসঙ্গত, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের হয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই কাজ করছে। একুশের ভোট বৈটরণী পেরোতে জোড়াফুল শিবিরকে সাফল্য এনে দিলেও ছাব্বিশের নির্বাচনে ব্যর্থ হয়েছে ওই সংস্থা। এমনকি এই সংস্থার কর্ণধার প্রতীক জৈন এবং তাঁর অফিসে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দেয় তখন সেখানে পৌঁছেছিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তোলে ইডি-ও। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টেও।

Post Views: 79

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব করা হল দুই তরুণ আমলাকে, এক জন ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক
Next: সমাজমাধ্যমে চোখ যেতেই অবাক নেটমহল, নিজের নাম বদল করলেন রুক্মিণী মৈত্র

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.