Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব করা হল দুই তরুণ আমলাকে, এক জন ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক

মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব করা হল দুই তরুণ আমলাকে, এক জন ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক

Online Desk মে 11, 2026
suvendu-nn.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরের সচিব করা হল দুই তরুণ আমলাকে। দুজনের মধ্যে একজন ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক। আরেকজন মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল দফতরের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ ব্যাচের আইএএস অফিসার পি প্রমথকে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হল। এই আমলা আগে কর্মরত ছিলেন মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল দফতরে। এ ছাড়া ২০২০ ব্যাচের আইএএস অফিসার যিনি পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন সেই নবনীত মিত্তলকেও নবান্নে মুখ্যমন্ত্রী দফতরের যুগ্ম সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ওই দিনেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমলা সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এ বার মুখ্যমন্ত্রীর দফতরে প্রশাসনিক রদবদল করা হল। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাত জন অভিজ্ঞ ডব্লিউবিসিএস আধিকারিককেও মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন, সম্রাট চক্রবর্তী, আবাসন দফতর থেকে। অমর্ত্য চক্রবর্তী, মৎস্য দফতর থেকে। অয়ন দত্তগুপ্ত, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক ছিলেন। রাজর্ষি নাথ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি ছিলেন। সুরজিৎ রায়, ভূমি ও ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত ডিরেক্টর ছিলেন। প্রমিত দাস, হাওড়া জেলার এসএইচজি ও এসইও পদ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার এসএইচজি ও এসইও পদ থেকে দীপ ভাদুড়ী।

Post Views: 122

Continue Reading

Previous: অস্কারকে পাল্টা একহাত নবি, সন্দীপের
Next: ‘আইপ্যাক ছিল সিরিয়াস ইস্যু’, ভরাডুবির পর পরামর্শদাতা সংস্থাকে দায়ী করলেন তৃণমূলের কল্যাণ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.