Skip to content
মে 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নারী নির্যাতনের তদন্তে কমিটি, আনা হল আইপিএস দময়ন্তী সেনকে

নারী নির্যাতনের তদন্তে কমিটি, আনা হল আইপিএস দময়ন্তী সেনকে

Online Desk মে 18, 2026
damayanti-sen.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল জমানায় তিনি খানিকটা কোণঠাসা অবস্থাতেই কাজ করতে বাধ্য হয়েছেন। সেই আইপিএস আধিকারিক দময়ন্তী সেনকে নয়া কমিটিতে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নারী নির্যাতনের তদন্তে মুখ্যমন্ত্রীর গঠিত নতুন কমিটিতে দময়ন্তীকে জায়গা দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নারী এবং শিশুকন্যাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হবে। যার মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই কমিশনে সদস্যসচিব হিসাবে থাকবেন আইপিএস দময়ন্তী। বর্তমানে তিনি এডিজি (আর্মড ফোর্স) পদে রয়েছেন। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল জমানায় সন্দেশখালি থেকে কসবা কিংবা বগটুইতে একাধিক মহিলা ও শিশুকে হেনস্থা করা হয়েছে। সেই ঘটনাগুলির তদন্তে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ জুন থেকেই এই কমিটি কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি রাতে পার্ক স্ট্রিটে ঘটে যাওয়া গণধর্ষণের তদন্ত করেছিলেন দময়ন্তী সেন। দুঁদে এই আইপিএস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। ১৯৯৬ ব্যাচের আইপিএস দময়ন্তী সেন মহিলা হিসাবে প্রথম কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম হিসাবে কাজ করেন। পরবর্তীতে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালে চারটি ধর্ষণ মামলার তদন্তে কমিটি গঠন করে কলকাতা হাইকোর্ট। সেই কমিটিতেও দায়িত্ব দেওয়া হয়েছিল দময়ন্তীকে।

Post Views: 32

Continue Reading

Previous: মালদাহে পুলিশি অভিযানে উদ্ধার চোরাই বাইক, মাদক ও কোটি কোটি টাকা; গ্রেফতার ৫
Next: সাময়িক স্বস্তিতে ‘পুষ্পা’, ফলতায় পুনর্নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার নয়, জানাল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

bongaon ps

মহিলাদের নিয়ে এসে বাড়িতে মদের আসর, মধুচক্র চালানোর অভিযোগে আটক তৃণমূল নেতা

Online Desk মে 18, 2026
suvendu-ll.jpg

‘বাংলার মেধা বাংলায় থাকুক’, বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk মে 18, 2026
Hasina.jpg

জাতির ক্রান্তিলগ্নে আওয়ামী লীগের করণীয় ও বৈদেশিক নীতির পুনর্বিন্যাস

Online Desk মে 18, 2026

You may have missed

bongaon ps

মহিলাদের নিয়ে এসে বাড়িতে মদের আসর, মধুচক্র চালানোর অভিযোগে আটক তৃণমূল নেতা

Online Desk মে 18, 2026
suvendu-ll.jpg

‘বাংলার মেধা বাংলায় থাকুক’, বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk মে 18, 2026
Hasina.jpg

জাতির ক্রান্তিলগ্নে আওয়ামী লীগের করণীয় ও বৈদেশিক নীতির পুনর্বিন্যাস

Online Desk মে 18, 2026
sovandeb.jpg

অভিষেকের লেটারহেডে শোভনদেবকে বিরোধী দলনেতা মনোনীত করে চিঠি, খারিজ করল বিধানসভা সচিবালয়

Online Desk মে 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.