Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাময়িক স্বস্তিতে ‘পুষ্পা’, ফলতায় পুনর্নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার নয়, জানাল হাইকোর্ট

সাময়িক স্বস্তিতে ‘পুষ্পা’, ফলতায় পুনর্নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার নয়, জানাল হাইকোর্ট

Online Desk মে 18, 2026
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: গত শনিবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর দিন অর্থাৎ ৫ মে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। ১০ মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের হয়। এই পরিস্থিতিতে গ্রেফতারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফলতার তৃণমূল প্রার্থী। আদালত অবশ্য তাঁকে স্বস্তি দিয়েছে। কলকাতা হাইকোর্ট সোমবার জানিয়েছে, জাহাঙ্গিরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না পুনর্নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত। আগামী ২৪ মে পর্যন্ত জাহাঙ্গিরের রক্ষাকবচ বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি।

বিচারপতি সুগত ভট্টাচার্য সোমবার নির্দেশে জানিয়েছেন, তৃণমূল প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। তদন্তে তিনি সহযোগিতা করবেন। তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত যত এফআইআর দায়ের হয়েছে, সেগুলির ক্ষেত্রে রক্ষাকবচ পাবেন তিনি। এদিন পুলিশের তরফে হাইকোর্টে জানানো হয়েছে, ফলতা থানায় জাহাঙ্গিরের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয় গত ৫ মে। এর পর তাঁর বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয় গত ১০ মে। গত ১৫ মে আবার একটি এফআইআর দায়ের হয় তৃণমূল নেতার বিরুদ্ধে। জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ভোটারদের ভয় দেখানো ও কারচুপির।

যদিও জাহাঙ্গিরের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ফলতায় নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ জমা পড়েছে তা-ও জানতে চেয়েছেন জাহাঙ্গির। ২৬ মে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, ইভিএম-এ কারচুপির অভিযোগে ফলতা বিধানসভার সমস্ত বুথে নির্বাচন বাতিল করেছে কমিশন। আগামী ২১ মে ওই আসনের সমস্ত বুথে পুনর্নির্বাচন। ফলপ্রকাশ হবে ২৪ মে।

Post Views: 87

Continue Reading

Previous: নারী নির্যাতনের তদন্তে কমিটি, আনা হল আইপিএস দময়ন্তী সেনকে
Next: উত্তরপ্রদেশে মুখোমুখি বাস-ভ্যান; দুর্ঘটনায় মৃত ১০

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.