Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বাংলার মেধা বাংলায় থাকুক’, বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার মেধা বাংলায় থাকুক’, বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk মে 18, 2026
suvendu-ll.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের মেধা বাইরে চলে যাচ্ছে, এমন অভিযোগ বিভিন্ন সময়ে করেছেন বহু মানুষ। তবে পরিবর্তনের বাংলায় রাজ্যের মেধা যাতে বাংলায় থাকে তার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা বোর্ড এবং কেন্দ্রীয় বোর্ডের (সিবিএসই এবং আইসিএসই) পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেখানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।

মুখ্যমন্ত্রীকে এদিন অনুষ্ঠানের আয়োজকরা চন্দনের ফোঁটা ও ফুল দিয়ে স্বাগত জানান। এরপর যখন তিনি ভাষণ দিতে ওঠেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশে সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বাংলাতে এত মেধাসম্পন্ন লোকজন রয়েছেন, যারা ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলিতে নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাইব, আমাদের সরকারের লক্ষ্য, মেধা আমাদের কাছেই থাকুক। সেই মেধাকে কাজে লাগিয়ে উন্নত বাংলা, প্রকৃত সোনার বাংলা, কবিগুরুর ভাবনায় বাংলা, স্বামী বিবেকানন্দের স্বপ্নের বাংলা আগামী দিনে যাতে আমরা তৈরি করতে পারি।’ পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, ‘মাঝে মাঝে স্মার্টফোনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এজিজে আব্দুল কালামের বক্তৃতা এবং আলাপচারিতাগুলি শুনুন।’

এদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উদ্দেশেও বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানকে বলব, যে ভাবে ফিজ বা অন্যান্য জিনিষ নিচ্ছেন তাতে নিয়ন্ত্রণ আনুন। সরকার যাতে বিব্রত না হয়। ভর্তির ক্ষেত্রে মূল্যায়ন যথাযথ করুন। সুস্থ প্রতিযোগিতা এখানেও থাকা উচিত। ভয় আউট, ভরসা ইন, সরকার পাশে থাকবে। আজকেই সিদ্ধান্ত হয়েছে সব ধর্মীয় ভাতা বন্ধ করে সেই টাকায় বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করা হল আজ থেকে। অর্থ বাধা হবে না শিক্ষায়।’

Post Views: 107

Continue Reading

Previous: জাতির ক্রান্তিলগ্নে আওয়ামী লীগের করণীয় ও বৈদেশিক নীতির পুনর্বিন্যাস
Next: মহিলাদের নিয়ে এসে বাড়িতে মদের আসর, মধুচক্র চালানোর অভিযোগে আটক তৃণমূল নেতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.