Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • মহিলাদের নিয়ে এসে বাড়িতে মদের আসর, মধুচক্র চালানোর অভিযোগে আটক তৃণমূল নেতা

মহিলাদের নিয়ে এসে বাড়িতে মদের আসর, মধুচক্র চালানোর অভিযোগে আটক তৃণমূল নেতা

Online Desk মে 18, 2026
bongaon ps

ওঙ্কার ডেস্ক: মধুচক্র চালানোর অভিযোগে আটক তৃণমূল নেতা। প্রাক্তন শাসক দলের ওই নেতা ছাড়াও এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও এক যুবক এবং দুই মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়। আটক করে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ থানা এলাকার কালুপুর পাঁচপোতা এলাকায় একটি বাড়িতে মধুচক্র চালানো হচ্ছিল দীর্ঘদিন ধরে। যে তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে তিনি বনগাঁ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর নাম সুকুমার রায়। স্থানীয়দের দাবি, বাইরে থেকে মহিলা ও পুরুষদের নিয়ে এসে সুকুমার ওই বাড়িতে মধুচক্র চালাতেন। সোমবার দুপুরেও তিনি ওই বাড়িতে দু’জন মহিলা এবং দু’জন পুরুষকে নিয়ে আসেন। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন বাড়িতে ঢুঁ মেরে দেখেন মহিলাদের নিয়ে মদ্যপান করছেন ওই কাউন্সিলর। সেই আসরে এক যুবকও ছিলেন। বাড়িতে ওই ব্যক্তিদের আটকে রেখে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ এসে দুই মহিলা-সহ তৃণমূল কাউন্সিলর ও আরও এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

তৃণমূল নেতার  বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ এ বিষয়ে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে শুনতে পেলাম তৃণমূলের এই কাউন্সিলর মধুচক্র চালাচ্ছিল। পুলিশ খবর পেয়ে কাউন্সিলর ও দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গ্রামবাসীদের অভিযোগ সত্যি হলে পুলিশ আইন মেনে ব্যবস্থা নেবে।’ যদিও অভিযুক্তের দাবি, ওই মহিলারা ঘর ভাড়া নেওয়ার জন্য এসেছিলেন।

Post Views: 93

Continue Reading

Previous: ‘বাংলার মেধা বাংলায় থাকুক’, বার্তা মুখ্যমন্ত্রীর
Next: ফের বাড়ল জ্বালানির দাম; মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে পেট্রোল-ডিজেলের নয়া দাম

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.