Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভিষেকের লেটারহেডে শোভনদেবকে বিরোধী দলনেতা মনোনীত করে চিঠি, খারিজ করল বিধানসভা সচিবালয়

অভিষেকের লেটারহেডে শোভনদেবকে বিরোধী দলনেতা মনোনীত করে চিঠি, খারিজ করল বিধানসভা সচিবালয়

Online Desk মে 18, 2026
sovandeb.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম। সেই ঘোষণার পর দলের তরফে আনুষ্ঠানিক ভাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লেটারহেডে বালিগঞ্জ কেন্দ্রের বিধায়কের নাম লিখে বিধানসভায় পাঠান। কিন্তু বিধানসভার সচিবালয়ের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যে ভাবে বিরোধী দলনেতার নাম মনোনীত করা হয়েছে তা নিয়ম বহির্ভূত। এই ভাবে বিরোধী দলনেতা বাছাই করা যায় না বলে বিধানসভার সচিবালয়ের দাবি। ইতিমধ্যে গোটা বিষয়টি অভিষেককে চিঠি লিখে জানানো হয়েছে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে। সেই বিধায়করা বিরোধী দলনেতা বাছাই করবেন। বিষয়টি নিয়ে বিধানসভার সচিবালয় চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাতে জানানো হবে, নিয়ম বহির্ভূত ভাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মানা সম্ভব নয়। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় তৃণমূলের অন্দরে। শোভনদেব চট্টোপাধ্যায় নিজেই বিধানসভার রুল বুক দেখেন। তিনি জানান, এই নিয়মের কথা লেখা নেই। নিয়ম জানতে তথ্য জানার অধিকার আইনে চিঠিও দেন বালিগঞ্জের বিধায়ক। বিরোধী দলনেতা বাছাই নিয়ে টানাপোড়েনের মাঝে সোমবার বন্ধ রাখা হয়েছিল বিধানসভায় বিরোধী দলনেতার ঘর। বিরোধী দলের বিধায়কদের জন্য একটি ঘর খুলে দেওয়া হয় এদিন। সূত্রের খবর, শোভনদেব চট্টোপাধ্যায় সেই ঘরে গিয়েই বসেন। তাঁর সঙ্গে ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

বিরোধী দলনেতা বাছাই নিয়ে টানাপোড়েনের মাঝে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমি বাধ্য হয়েই আরটিআই করেছি। সেখানে আমি জানতে চেয়েছি, ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার ক্ষেত্রে কী নিয়ম মানা হয়েছিল?’

Post Views: 92

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে মুখোমুখি বাস-ভ্যান; দুর্ঘটনায় মৃত ১০
Next: জাতির ক্রান্তিলগ্নে আওয়ামী লীগের করণীয় ও বৈদেশিক নীতির পুনর্বিন্যাস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.