Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বহিস্কারের দাবি, স্পিকারের দ্বারস্থ কাকলি

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বহিস্কারের দাবি, স্পিকারের দ্বারস্থ কাকলি

Online Desk জুন 16, 2026
KAKOLI.jpg

ওঙ্কার ডেস্কঃ তৃণমূলের অন্দরের কলহে এবার লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। কাকলির অভিযোগ, তাঁকে এবং অন্যান্য মহিলা সাংসদদের উদ্দেশে অসম্মানজনক ও আপত্তিকর মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু অভিযোগ জানিয়েই থেমে থাকেননি, সূত্রের খবর, তিনি স্পিকারের কাছে লোকসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কারের দাবিও তুলেছেন।
চিঠিতে কাকলি লিখেছেন, একাধিকবার ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন তিনি। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে গিয়ে তাঁকে লক্ষ্য করে নারীবিদ্বেষী এবং অপমানজনক মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেছেন কাকলি। কাকলি তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, একজন সাংসদের কাছ থেকে যে শালীনতা, সংযম এবং দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই স্পিকারের কাছে পদক্ষেপের আবেদন জানিয়েছেন।
অন্যদিকে, এই অভিযোগ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যা করেছে, করেছে। স্পিকার কোনও পদক্ষেপ যদি নেন, তখন দেখা যাবে।”
এর আগেও গত ২৮ মে একই ধরনের অভিযোগ তুলে স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন কাকলি। সেই সময়ও তিনি কল্যাণের বিরুদ্ধে নারীবিদ্বেষী মনোভাবের অভিযোগ এনেছিলেন।

Post Views: 48

Continue Reading

Previous: টার্গেট তৃণমূল নাম, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি তবে মন্ত্রী!
Next: যোগ দিবসের আগেই কলকাতায় বোট লঞ্চ, বুকিং করেও বিশবাঁও জলে পর্যটকরা

সম্পর্কিত গল্প

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026

You may have missed

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026
Sougata_Amit.jpg

‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

Online Desk জুন 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.