Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আর অছ্যুৎ নয় বাম-অতিবাম ! বিজেপি বিরোধী ঐক্যের’ ডাক মমতার

আর অছ্যুৎ নয় বাম-অতিবাম ! বিজেপি বিরোধী ঐক্যের’ ডাক মমতার

Online Desk মে 10, 2026
Mamata.jpg

নিজস্ব সাংবাদিক : নির্বাচনে ভরাডুবির পর এবার তাঁর রাজনীতির অভিমুখ বদলের স্পষ্ট ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি বিরোধী শক্তিকে ঐকবধ্য ভাবে লড়াইয়ে সামিল মহওয়ার আহ্বান জানান। এমন কি, এই জোটে বাম, অতিবামকেও বাদ দিতে চাননি তিনি।

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বামপন্থী ও ডানপন্থী রাজনৈতিক শক্তিকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিন ব্রিগেড প্যারেডে যখন শুভেন্দু অধিকারীর অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান চলছিল, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী দক্ষিণ কলকাতার কালীঘাটে তাঁর বাসভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করছিলেন। অনুষ্ঠানের শেষে, নির্বাচন-পরবর্তী অশান্তির মধ্যে তিনি নতুন সরকারের বিরুদ্ধে রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী শক্তির মধ্যে ঐক্যের আহ্বান জানান।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এও স্পষ্ট করেন, তাঁর একসময়ের ঘোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সিপিএম এবং সিপিআই নেতৃত্বাধীন বামফ্রন্টও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই সম্মিলিত ফ্রন্টে স্বাগত। মমতা ব্যানার্জীর আহ্বানে সরাসরি প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছে, সিপিএম পলিটব্যুরো সদস্য এবং দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মমতার এই রাজনৈতিক তৎপরতাকে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির অন্যতম বরিষ্ঠ নেতা ও নব নির্বাচিত মন্ত্রী দিলীপ ঘোষ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বিরোধী জোটের জন্য তাঁর তৎপরতা চলবে।

Post Views: 104

Continue Reading

Previous: মাও আতঙ্ক থেকে রাজ্যের নীতি নির্ধারক; ক্ষুদিরাম টুডুর অভিনব রাজনৈতিক যাত্রা
Next: তৃণমূলের অভ্যন্তরে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘কুত্তা’ বলে বেনজির আক্রমণ খোদ তৃণমূলের এক কাউন্সিলরের!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.