Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের অভ্যন্তরে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘কুত্তা’ বলে বেনজির আক্রমণ খোদ তৃণমূলের এক কাউন্সিলরের!

তৃণমূলের অভ্যন্তরে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘কুত্তা’ বলে বেনজির আক্রমণ খোদ তৃণমূলের এক কাউন্সিলরের!

Online Desk মে 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ক্ষমতা পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের মধ্যেই শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল। আর তা এতটাই রুপ ধারণ করেছে তা বেরিয়ে পড়ছে বাইরে। বাংলায় ক্ষমতা হস্তান্তরের পর একদা তৃণমূলের দাপুটে নেতা সুদীপ বন্দ্যোপাধ্যাইয়ের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়। সৌজন্য কে সম্পূর্ণ রুপে সরিয়ে রেখে একে অপরকে বেলাগাম আক্রমন করেন। আর যা জানাজানি হতেই রীতিমত সোরগোল পরে যায় রাজনৈতিক মহলে।
বিতর্কের সূত্রপাত, তৃণমূলের উত্তর কলকাতার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে। যেখানে সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি সুদীপকে বিঁধে লেখেন,“আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। আপনার তো উচিত ছিল ঘরছাড়াদের ঘরে ঢোকানো। অথচ আপনি নিজেই ঘরে ঢুকে বসে আছেন।” সুদীপের দীর্ঘদিনের পদ আঁকড়ে থাকাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেন, “অনেক হয়েছে এবার ছাড়ুন। সুস্থ থাকুন, ভাল থাকুন।‘’ সুব্রত কে জবাব দিতে নামেন সুব্রত সমর্থকরা। শশী পাঁজার উদাহরণ টেনে সুব্রতকে তাঁরা বলেন, ‘’আপনার এমএলএ কি করেছে?’’ জবাবে সুব্রত বলেন তিনি এখনও পর্যন্ত তৃণমূলের এম পি রয়েছেন কিন্তু শশী পাঁজা নিজেদের পদ খুইয়েছেন। এরপর সুব্রত বাবু খানিক তা তির্যক ভাবেই বলেন, ‘’হাতি চলে বাজার মে, কুত্তা ভকে হাজার মে’’ এরপরই ওই কাউন্সিলর রুষ্ট হয়ে বলেন, ‘’আপনি তাহলে মাথায় রাখুন আপনি কুত্তার চেয়ারম্যান’’
প্রসঙ্গত, ক্ষমতা থেকে যাওয়ার পর থেকেই তৃণমূলের অভ্যন্তরে কোন্দল ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। অনেক নেতাই এই ভরাডুবির পেছনে অভিষেক কে দায়ি করছে। সম্প্রতি দল বিরোধী কথার জন্য দল থেকে ছয় বছরের জন্য বরখাস্ত করেছে তৃণমূল। মূলত উত্তর কলকাতার গোটা এলাকা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। কিন্তু বর্তমানে সেখানে জয়ী হয়েছে বিজেপির তরফ থেকে তাপস রায়। মূলত সেই ক্ষোভ চেপে রাখতে পারেননি তৃণমূল নেতা-কর্মীরা।

Post Views: 76

Continue Reading

Previous: আর অছ্যুৎ নয় বাম-অতিবাম ! বিজেপি বিরোধী ঐক্যের’ ডাক মমতার
Next: নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক ঘিরে কড়া নিরাপত্তা, তৎপর পুলিশ প্রশাসন

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.