Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোট আবহে তৃণমূল সুপ্রিমোর আগামী ৮ দিনের কর্মসূচি প্রকাশ করল তৃণমূল

ভোট আবহে তৃণমূল সুপ্রিমোর আগামী ৮ দিনের কর্মসূচি প্রকাশ করল তৃণমূল

Online Desk এপ্রিল 1, 2026
MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। র্যা লি করে মনোনয়নপত্র জমা দিতে যাবেন তিনি। আজ, বুধবার বীরভূমের নানুরে সভা করছেন তিনি। তার মাঝেই তৃণমূল নেত্রীর ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত কর্মসূচির তালিকা সামনে আনল তৃণমূল।
নির্বাচনী প্রচারে উত্তর থেকে দক্ষিণ ছুটছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ এপ্রিল পর্যন্ত তাঁর কর্মসূচির তালিকা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, এই ৮ দিন বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া জুড়ে প্রচার করবেন মমতা। তারপর ৮ এপ্রিল সকালে কলকাতায় ফিরে র্যা লি করে মনোনয়নপত্র জমা দেবেন।
বুধবার বীরভূমে সভা করেছেন তৃণমূল নেত্রী মমতা। সেখান থেকে মুর্শিদাবাদে বড়ঞা, নবগ্রামে বিধানসভার প্রার্থীদের নিয়ে জনসভা করবেন। জানা গিয়েছে, ২ এপ্রিল মুর্শিদাবাদের সাগরদিঘি, সুতিতে সভা রয়েছে। তারপর যাবেন মালদহের বৈষ্ণবনগরে। ৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা রয়েছে তাঁর। সেদিনই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জনসভা করবেন। তারপর মালদহের হবিবপুরে। ৪ এপ্রিল শনিবার মালদহের মানিকচকে সভা করবেন। তারপর রতুয়া ও মালতিপুরের প্রার্থীদের সমর্থনে সভা রয়েছে তাঁর। সেই দিনই মালদহের গাজোল সভা করবেন। ৫ তারিখ ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভার প্রার্থীদের সমর্থনে সভা রয়েছে মমতার। সেই দিনই বীরভূমের মুরারই ও মুর্শিদাবাদেও জনসভা করবেন। তারপর ৬ এপ্রিল নদিয়ার কৃষ্ণনগর ও তারপর পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে যাবেন। ৭ এপ্রিল রানাঘাট, বনগাঁ, বারাসতের গুমাবাজার জনসভা রয়েছে মমতার। এরপর ৮ এপ্রিল র্যারলি করে মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 112

Continue Reading

Previous: অভিনেতা রাহুলের মৃত্যু ধোঁয়াশায়, সম্ভবত FIR করতে পারেন প্রিয়াঙ্কা সরকার, সঙ্গে আর্টিস্ট ফোরামও
Next: প্রার্থী অসন্তোষে বিধানভবনে তুলকালাম, বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা-হাতাহাতি

সম্পর্কিত গল্প

sheikh-hasina.png

শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদন’ থেকে উদ্ধার যুবকের দেহ

Online Desk জুলাই 27, 2026
durgapur.png

ভুয়ো পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচার; দুর্গাপুর থেকে এনআইএ-র হাতে এক ব্যাক্তি

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026

You may have missed

ak-47.jpg

বিহারে পড়ুয়াদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি চালিয়েছিল, ভিডিও প্রকাশ্যে আসায় সাসপেন্ড পুলিশকর্মী

Online Desk জুলাই 27, 2026
sheikh-hasina.png

শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদন’ থেকে উদ্ধার যুবকের দেহ

Online Desk জুলাই 27, 2026
durgapur.png

ভুয়ো পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচার; দুর্গাপুর থেকে এনআইএ-র হাতে এক ব্যাক্তি

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.