Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রার্থী অসন্তোষে বিধানভবনে তুলকালাম, বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা-হাতাহাতি

প্রার্থী অসন্তোষে বিধানভবনে তুলকালাম, বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা-হাতাহাতি

Online Desk এপ্রিল 1, 2026
CONGRESS.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানভবনে তুলকালাম পরিস্থিতি। প্রদেশ কংগ্রেসের সদর দফতরে প্রার্থী অসন্তোষ ঘিরে বিক্ষোভ। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি হয়। জানা যাচ্ছে, রডের বাড়িতে মাথা ফাটল এক কংগ্রেস কর্মীর। পুলিশ কর্মীদের সম্মুখেই চলে মারামারি ধস্তাধস্তি।
সূত্রের খবর, যুব কংগ্রেসের নেতা কাশিফ রেজারের বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ কংগ্রেস কর্মীদের একাংশের। অভিযোগ, এই কাশিফই নাকি লোক পাঠিয়ে বিধান ভবনে কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করেছেন। কাশিফ রেজার বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহিদ হোসেন। উল্লেখ্য, জাহিদ হোসেন বালিগঞ্জের টিকিটের দাবিদার। কিন্তু সেখানে টিকিট মেলেনি। দু’দিন আগেও এই ইস্যুতে প্রায় ১০ জন কংগ্রেস কর্মী এসে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেসের সদর দফতরে।
বুধবার কংগ্রেসের দু’পক্ষের হাতাহাতিতে মাথা ফাটে এক কংগ্রেস কর্মীর। কংগ্রেসের মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগও ওঠে। ধস্তাধস্তিতে অজ্ঞান হয়ে যান এক মহিলা কর্মী। তুমুল বিক্ষোভের মাঝেই রাস্তায় বসে পড়েন আক্রান্ত কংগ্রেস কর্মীরা। ‘যাঁরা হামলা চালিয়েছে, তাঁদের গ্রেফতার করুন’, এই দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।
রবিবার দীর্ঘ টালবাহানার পর রাজ্যের ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। দলের অন্দরে প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে। বুধবার শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলায় হাতশিবিরের প্রার্থী নিয়ে ক্ষোভের আঁচ বিধানভবনে এসে পড়েছে। প্রার্থী অসন্তোষ নিয়ে দলের গোষ্টী কোন্দল প্রকাশ্যে এসেছে। আমতা, বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব সহ একাধিক আসনে কংগ্রেসের প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দেয়। আমতা বিধানসভা কেন্দ্রের চারবারের বিধায়ক তথা বর্ষীয়ান কংগ্রেস রাজনীতিবিদ অসিত মিত্রও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও মন্তেশ্বর, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর ও খণ্ডঘোষ আসনে প্রার্থী নিয়ে অসন্তোষের কারণে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে সূত্রের খবর।

Post Views: 110

Continue Reading

Previous: ভোট আবহে তৃণমূল সুপ্রিমোর আগামী ৮ দিনের কর্মসূচি প্রকাশ করল তৃণমূল
Next: হানি সিংয়ের কনসার্ট ঘিরে উত্তেজনা, ১২,০০০ বলে ২০০০০ দর্শকের উপস্থিতি

সম্পর্কিত গল্প

sheikh-hasina.png

শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদন’ থেকে উদ্ধার যুবকের দেহ

Online Desk জুলাই 27, 2026
durgapur.png

ভুয়ো পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচার; দুর্গাপুর থেকে এনআইএ-র হাতে এক ব্যাক্তি

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026

You may have missed

ak-47.jpg

বিহারে পড়ুয়াদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি চালিয়েছিল, ভিডিও প্রকাশ্যে আসায় সাসপেন্ড পুলিশকর্মী

Online Desk জুলাই 27, 2026
sheikh-hasina.png

শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদন’ থেকে উদ্ধার যুবকের দেহ

Online Desk জুলাই 27, 2026
durgapur.png

ভুয়ো পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচার; দুর্গাপুর থেকে এনআইএ-র হাতে এক ব্যাক্তি

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.