Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • হানি সিংয়ের কনসার্ট ঘিরে উত্তেজনা, ১২,০০০ বলে ২০০০০ দর্শকের উপস্থিতি

হানি সিংয়ের কনসার্ট ঘিরে উত্তেজনা, ১২,০০০ বলে ২০০০০ দর্শকের উপস্থিতি

Online Desk এপ্রিল 1, 2026
sdcr.png

ওঙ্কার ডেস্ক: হানি সিংয়ের কনসার্ট যেন এক ঘটনার ঘনঘটা। মুম্বইয়ে ফের হানি সিংয়ের অনুষ্ঠানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ব্যাপক গন্ডগোল মহিলা অনুরাগীর। অভিযোগ উঠেছে, ওই মহিলা নিরাপত্তারক্ষীদের গালিগালাজও করেন। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এর মাঝেই হানি সিংয়ের কনসার্ট ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। যেখানে অবৈধ লেজার লাইট ব্যবহারের পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে গুরুতর ত্রুটির অভিযোগ উঠে এসেছে।
গত ২৮ মার্চ এমএমআরডিএ গ্রাউন্ডসে অনুষ্ঠিত এই কনসার্ট নিয়ে পুলিশ জানিয়েছে, আয়োজকরা নিষিদ্ধ এলাকায় লেজার লাইট ব্যবহার করেছিলেন। বিমানবন্দরের কাছাকাছি এমন আলো ব্যবহার করা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং নিয়মবিরুদ্ধ এই সমস্ত অনুষ্ঠানের বিষয়ে। এই ঘটনায় ‘তামান্নাজ ওয়ার্ল্ডওয়াইড’র প্রতিনিধি ইন্দ্রজিৎ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, বিমানবন্দরের আশেপাশে লেজার লাইট ব্যবহারে কঠোর বিধিনিষেধ রয়েছে। হানি সিংয়ের কনসার্টের ক্ষেত্রে অনুষ্ঠানস্থলের অবস্থানের কারণে লেজার লাইট ব্যবহারে ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে আরও বড় সমস্যা ছিল অতিরিক্ত মানুষের ভিড়। আয়োজকরা প্রথমে প্রায় ১২,০০০ মানুষের উপস্থিতির কথা জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেখানে প্রায় ১৮,০০০ থেকে ২০,০০০ দর্শক উপস্থিত লক্ষ্য করা হয়। এর ফলে নিরাপত্তা ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণে চাপ তৈরি হয়। আগামী ৯ মে ভোট পরবর্তী কলকাতায় অনুষ্ঠান করবেন গায়ক-ব়্যাপার। আগামী ১৬ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করবেন হানি সিং।

Continue Reading

Previous: প্রার্থী অসন্তোষে বিধানভবনে তুলকালাম, বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা-হাতাহাতি
Next: জম্মুকাশ্মীরে রাতভর গুলির লড়াই, নিহত ১ জঙ্গি

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.