Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরে রাতভর গুলির লড়াই, নিহত ১ জঙ্গি

জম্মুকাশ্মীরে রাতভর গুলির লড়াই, নিহত ১ জঙ্গি

Online Desk এপ্রিল 1, 2026
indian-army.jpg

ওঙ্কার ডেস্ক: ভূস্বর্গে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের। মঙ্গলবার রাতভর এই বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক সন্ত্রাসী। জম্মুকাশ্মীরের গান্দেরবাল জেলায় এই সংঘর্ষ হয়েছে বলে বুধবার সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে।
রিপোর্ট অনুসারে, জঙ্গিদের উপস্থিতির তথ্য পেয়ে মঙ্গলবার রাতে গান্দেরবাল জেলার আরহামা এলাকায় জম্মুকাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ তল্লাশি অভিযান শুরু করে। শ্রীনগর-ভিত্তিক চিনার কোর সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ‘তল্লাশির সময় সেনা বাহিনীর জওয়ানরা সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করেন। তা চ্যালেঞ্জ করা হলে সন্ত্রাসীরা গুলি চালায় এবং সেনা পাল্টা জবাব দেয়।’ সেনাবাহিনীর তরফে বলা হয়, এলাকা ঘিরে গুলি চালিয়ে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। জঙ্গি বিরোধী ওই অভিযান এখনও চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে জম্মুকাশ্মীরের পএহলাগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন মানুষের মৃত্যু হয়েছিল। যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভূস্বর্গে নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। জঙ্গি দমনে আরও বেশি সতর্ক ও তৎপরতা বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী।

Post Views: 99

Continue Reading

Previous: হানি সিংয়ের কনসার্ট ঘিরে উত্তেজনা, ১২,০০০ বলে ২০০০০ দর্শকের উপস্থিতি
Next: এসইউসিআই এর বিক্ষোভে উত্তাল সিইও দফতর, কমিশনের গেটের বাইরে জারি ১৬৩ ধারা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.