Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসইউসিআই এর বিক্ষোভে উত্তাল সিইও দফতর, কমিশনের গেটের বাইরে জারি ১৬৩ ধারা

এসইউসিআই এর বিক্ষোভে উত্তাল সিইও দফতর, কমিশনের গেটের বাইরে জারি ১৬৩ ধারা

Online Desk এপ্রিল 1, 2026
SUCI.jpg

ওঙ্কার ডেস্কঃ কমিশনের বিরুদ্ধে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ। সিইও দফতর বাইরে এসইউসিআই-এর বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, উঠল স্লোগান। বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে স্ট্র্যান্ড রোড ও হেয়ার স্ট্রিটের একাংশ। কমিশনের গেটের বাইরে জারি করা হয়েছে ১৬৩ ধারা।
বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত সিইও দফতর। গতকাল বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল। রাতভর তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ চলেছে। দফতরের গেটের বাইরে জারি ছিল ১৪৪ ধারা। বুধবার নতুন করে উত্তপ্ত হল পরিস্থিতি। বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম ঢোকানোর প্রতিবাদে SUCI-এর বিক্ষোভের জেরে স্ট্র্যান্ড রোডের একাংশে জারি করা হয় ১৬৩ ধারা। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, স্ট্র্যান্ড রোডের যেদিক থেকে মিছিল আসার কথা ছিল, সেদিকে আগেই ব্যারিকেড করে দেয় পুলিশ। এসইউসিআই-এর মিছিল সেখানে পৌঁছতেই তুমুল বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা-ধস্তাধস্তি। অশান্তির জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্র্যান্ড রোড। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
প্রসঙ্গত, গতকাল কমিশনের দফতরে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যাগ ভর্তি ফর্ম সিক্স নিয়ে ঢোকার অভিযোগ উঠেছিল। তৃণমূলপন্থী বিএলও-রা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। তুমুল বিক্ষোভের মাঝেই কমিশনের তরফে জানানো হয়, যে কোনও ব্যক্তি তাঁর দাবি নিয়ে আসতেই পারেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। তৃণমূলের তরফেও মামলা রুজু হয়। বুধবার ফের সেই ইস্যুতে কমিশনের বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়।

Post Views: 78

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরে রাতভর গুলির লড়াই, নিহত ১ জঙ্গি
Next: ‘দয়া করে আবর্জনা ফেলবেন না’, জরিমানা না করে পায়ে ধরে আর্জি পুর আধিকারিকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.