Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘দয়া করে আবর্জনা ফেলবেন না’, জরিমানা না করে পায়ে ধরে আর্জি পুর আধিকারিকের

‘দয়া করে আবর্জনা ফেলবেন না’, জরিমানা না করে পায়ে ধরে আর্জি পুর আধিকারিকের

Online Desk এপ্রিল 1, 2026
hyderabad.jpg

ওঙ্কার ডেস্ক: শহরকে জঞ্জাল ও আবর্জনা মুক্ত রাখতে প্রশাসনের তরফে সচেতনতা প্রচার করা হয়। সেই সঙ্গে থাকে শাস্তির বিধান। তবে আবর্জনা ফেলার জন্য মানুষকে জরিমানা না করে অভিনব পন্থা অবলম্বন করলেন হায়দরাবাদের পুর আধিকারিক। গুডিমালকাপুরে পুরসভার এক আধিকারিক পায়ে ধরে মানুষকে আবর্জনা না ফেলার জন্য আর্জি জানাচ্ছেন। তাঁর এমন কর্মকাণ্ড মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করাচ্ছে। শহরে আবর্জনা ফেলার সমস্যার বিরুদ্ধে কাজ করতে তিনি এই পন্থা বেছে নিয়েছেন। তাঁর এমন কাজ নিয়ে চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রামসিংহপুরা এলাকায় বাসিন্দারা বারবার রাস্তার ধারে আবর্জনা ফেলছিলেন। যার ফলে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছিল। সাফাইকর্মীরা প্রতিদিন আবর্জনা পরিষ্কার করেন। তা সত্ত্বেও, আবর্জনার স্তূপ সেখান থেকে মোটেই কমতো না। যে সমস্যা ওই এলাকাকে একটি দীর্ঘস্থায়ী সমস্যার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল।

নিষেধ করা সত্ত্বেও বাসিন্দাদের এই রাস্তা নোংরা করার মানসিকতায় এক সময় হতাশ হয়ে পরেন গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (GHMC)-এর সুপারভাইজার মহেন্দ্র। তবে তিনি হাল ছাড়েননি। শহরকে আবর্জনা মুক্ত করতে আলাদা কিছু করার সিদ্ধান্ত নেন। সতর্কবার্তা বা নিয়মিত স্বচ্ছ অভিযানের উপর নির্ভর না করে, তিনি ব্যক্তিগত এবং আবেগপূর্ণ পন্থা বেছে নেন। একদিন খুব সকালে মহেন্দ্র আবর্জনা ফেলার জায়গায় গিয়ে দাঁড়ান। সেখানে আসা স্থানীয় বাসিন্দাদের রাস্তায় আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করতে শুরু করেন। কয়েক জনকে পায়ে ধরে এই অনুরোধ করেন তিনি। তাঁর এই কাজ মানুষের মানসিকতায় ধাক্কা দিতে সক্ষম হয়। পরে ওই এলাকায় খোলা জায়গায় আবর্জনা ফেলার ঘটনা কমে গিয়েছে। যদিও কত দিন এই পরিস্থিতি বজায় থাকবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Post Views: 94

Continue Reading

Previous: এসইউসিআই এর বিক্ষোভে উত্তাল সিইও দফতর, কমিশনের গেটের বাইরে জারি ১৬৩ ধারা
Next: আবারও দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর বিমান ! সড়ক পথে নবগ্রামের জনসভায় মমতা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.