Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আবারও দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর বিমান ! সড়ক পথে নবগ্রামের জনসভায় মমতা

আবারও দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর বিমান ! সড়ক পথে নবগ্রামের জনসভায় মমতা

Online Desk এপ্রিল 1, 2026
Mamata.jpg

নিজস্ব প্রতিনিধি : আবারও দুর্ঘটনার মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। মুর্শিদাবাদের বরঞ্ছায় সভা শেষ করে হেলিকপ্টারে করে ওই জেলারই নবগ্রামে যাচ্ছিলেন তিনি। নবগ্রামের সভাস্থলে পৌঁছানোর সময় আবহাওয়া এতটাই অবনতি হয় যে মুখ্যমন্ত্রীর বিমান নবগ্রামে অবতরণ করার ঝুঁকি নেননি পাইলট। শেষমেশ বরঞ্ছাতেই ফিরে আসে মমতার কপ্টার। সেখান থেকে মুখ্যমন্ত্রী সড়কপথেই নবগ্রামের উদ্দ্যেশ্যে রওনা হন।

সূত্র মারফৎ জানা গিয়েছে, বরঞ্ছায় সভা শেষ করে ২টো ১০ মিনিটে কপ্টার করে নবগ্রামের উদ্দ্যেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়। বরঞ্ছায় আবহাওয়া স্বাভাবিকই ছিল। কিন্তু নবগ্রামের সভাস্থলে অবতরণ করার সময় আবহাওয়া পরিস্থিতি বেশ খারাপ হয়, এরপর কোনরকম ঝুঁকি না নিয়েই কপটারের পাইলট ফের বরঞ্ছাতে ফিরে আসতে বাধ্য হন।

প্রথমে শোনা যায়, আবহাওয়া অনুকুল না হওয়ায় নবগ্রামে মুখ্যমন্ত্রীর সভা বাতিল হতে পারে। কিন্তু পরে জানা যায়, বরঞ্ছা থেকে সড়কপথেই নবগ্রামের উদ্দ্যেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগে গত বৃহস্পতিবার আরও একবার মুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনার কবলে পরেছিল। ওই দিন বীরভূমের দুবরাজপুরে সভা শেষ করে অন্ডাল থেকে কলকাতা ফেরার জন্য বিমান ধরেছিলেন। ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য বিমান নির্ধারিত সময়ের মধ্যে অবতরন করতে পারেনি। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় শুরু হয় প্রবল ঝর বৃষ্টি।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বিমানটি অনেকবার কলকাতা বিমানবন্দরে অবতরনের চেষ্টা করেছিল। মাঝে ঝড়ের প্রভাব কিছুটা কমলে আবারও কলকাতা বিমানবন্দরে অবতরনের চেষ্টা করেছিল বিমান চালক। কিন্তু বৃষ্টির প্রভাব বেড়ে যাওয়ার ফলে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। ফের বিমানটি দক্ষিণ অভিমুখে ঘুরে যায় বলে জানা যায়। বিমানটিতে পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না তা দেখার পর বেহালা ফ্লাইং ক্লাবে পর পর তিনবার অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট। কিন্তু সেখানে বিমান নামানো সম্ভব হয়নি। ফলে বিমানটি নিয়ে আবারও কলকাতা বিমানবন্দরের দিকে ফিরে যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে আকাশে ঘোরার পর বৃহস্পতিবার ৫টা ১৯ মিনিটে কলকাতা বিমানবন্দরেই অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান। শুক্রবার সেই বিমানের পাইলটদের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

Post Views: 89

Continue Reading

Previous: ‘দয়া করে আবর্জনা ফেলবেন না’, জরিমানা না করে পায়ে ধরে আর্জি পুর আধিকারিকের
Next: হুমায়ুনের পাশে দাঁড়িয়ে মোদী-মমতাকে একসারিতে রেখে আক্রমণ ওয়েইসির

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.