Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হুমায়ুনের পাশে দাঁড়িয়ে মোদী-মমতাকে একসারিতে রেখে আক্রমণ ওয়েইসির

হুমায়ুনের পাশে দাঁড়িয়ে মোদী-মমতাকে একসারিতে রেখে আক্রমণ ওয়েইসির

Online Desk এপ্রিল 1, 2026
humayun-asaduddin-owaisi.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে সমস্ত রাজনৈতিক দল। বুধবার আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যৌথ সভা করেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান মিম প্রধান।
বুধবার মিম ও আম জনতা পার্টির পক্ষ থেকে ২০২৬ সালের নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করা হয়। সেই ইস্তাহারে উন্নয়নে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদে বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। হুমায়ুনকে পাশে নিয়ে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘সঠিক জায়গায় ভোট দিন। হুমায়ুন কবীরকে জয়ী করুন কোল্ড স্টোরেজ বানানো হবে এখানে। এখানকার কৃষকদের কোনও লাভ হচ্ছে না।’ তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে তিনি বলেন, ‘কেবল ভোট নেওয়ার জন্য ঈদের দিন নামাজে সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তরে কোনও সহানুভূতি নেই। মোদী ও মমতা দুই ভাই বোন। এই জুটি থেকে বাংলার মুসলমানকে মুক্তি পেতে হবে।’ মিম ও আম জনতা উন্নয়ন পার্টির লড়াই মুসলিম সংখ্যালঘুদের জন্য, কোনও হিন্দুর বিরুদ্ধে নয় বলে দাবি করেন নেতারা।
উল্লেখ্য, বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়ে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন হুমায়ুন কবীর। নিজে আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করেন। আসন্ন নির্বাচনে হায়দরাবাদ কেন্দ্রিক দল মিম এর সঙ্গে জোট বাঁধেন হুমায়ুন। এখনও পর্যন্ত তারা ১৯৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার নির্বাচনী জনসভায় ওয়েইসি আরও জানান, আগামী ২০২৯ সালে লোকসভা নির্বাচনে হুমায়ুন কবীরের সঙ্গে জোট বেঁধে লড়াই করবেন তিনি। র বার্তা দিয়েছেন মিম প্রধান।

Post Views: 123

Continue Reading

Previous: আবারও দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর বিমান ! সড়ক পথে নবগ্রামের জনসভায় মমতা
Next: মহড়া চলাকালীন ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, নিহত ২৯

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.