Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মহড়া চলাকালীন ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, নিহত ২৯

মহড়া চলাকালীন ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, নিহত ২৯

Online Desk এপ্রিল 1, 2026
russia-air.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনের সঙ্গে এখনও যুদ্ধ চলমান। এই প্রেক্ষাপটে মহড়া চলাকালীন ভেনগে পড়ল রুশ সামরিক বিমান। বুধবার ক্রিমিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে আদতে এটি দুর্ঘটনা নাকি ইউক্রেনের হামলার জেরে বিমানটি ধ্বংস হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রুশ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, সামরিক মহড়া চলছিল বুধবার সকালে। সেই সময় আচমকা ক্রিমিয়ার পাহাড়ে ধাক্কা খায় বিমানটি। এর পরেই ভেঙে পড়ে সেটি। এই ঘটনায় বিমানে থাকা ২৯ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৯ জনকে সঙ্গে নিয়ে রুটিন মহড়ায় অংশ নিয়েছিল সামরিক বিমান এএন-২৬। ওড়ার কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, ক্রিমিয়ার কাছে একটি পাহাড়ে ধাক্কা লেগে বিমানটি ভেঙে পড়ে। যদিও ইউক্রেনের হামলার জল্পনা খারিজ করে দিয়েছে রাশিয়া। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানান যাচ্ছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে।

উল্লেখ্য, এএন ২৬ বিমানটি ১৯৬০ সাল থেকে সামরিক ও অসামরিক ক্ষেত্রে ব্যবহার শুরু করে রাশিয়া। এটি ৪০ জন যাত্রী ও মাল বহনে সক্ষম। ছোট ও মাঝারি দূরত্বে যাতায়াত করতে এই বিমান ব্যবহার করা হয়। তবে এই প্রথম নয়, এই শ্রেণীর বিমান গত কয়েক বছরে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে। ২০২০ সালে ২৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল এই বিমান। ঘটনাস্থল ছিল ইউক্রেনের খারকিভ। ওই বছর দক্ষিণ সুদানেও এই বিমান এক দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন ৮ জন।

Post Views: 105

Continue Reading

Previous: হুমায়ুনের পাশে দাঁড়িয়ে মোদী-মমতাকে একসারিতে রেখে আক্রমণ ওয়েইসির
Next: দৈনিক নিস্পত্তি প্রায় দুই লক্ষ বিবেচনাধীন ভোটারের নাম, বঙ্গের এসআইআর-এর কাজে সন্তুষ্ট সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.