Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দ্রুত গ্রেফতারির দাবি ক্ষুব্ধ মমতার

পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দ্রুত গ্রেফতারির দাবি ক্ষুব্ধ মমতার

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
MAMATA-77.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পুনেতে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি এই ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সূত্রের খবর, নিহত যুবকের নাম সুখেন মাহাতো। তাঁর বয়স মাত্র ২৪ বছর। পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা। পরিবারের একমাত্র উপার্জনকারী। কাজের সূত্রে পুনেতে ছিলেন। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ভাষা, পরিচয়ের কারণে এক তরুণকে টার্গেট করে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এমন এক সামাজিক আবহ তৈরি হয়েছে যেখানে ঘৃণাকে হাতিয়ার করা হচ্ছে এবং নিরপরাধ মানুষকে নিশানা বানানো হচ্ছে। একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুখেনের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিগত কিছু মাস ধরে ভিন রাজ্যে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরব হয়েছে শাসকদল। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল। সেই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে। পুনের ঘটনা আবারও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও আন্তঃরাজ্য সম্প্রীতির বিষয়ে প্রশ্ন তুলে দিল।

Post Views: 68

Continue Reading

Previous: বলিউডের একাধিক তারকাদের প্রাণনাশের হুমকি, এবার হুমকি মেল পেলেন সলমন খানের পরিবারের সদস্য
Next: কানাডায় স্কুলে গুলি হামলার আগে মা-ভাইকে খুন ১৮ বছরের রুপান্তরকামী জেসির

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.