Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কানাডায় স্কুলে গুলি হামলার আগে মা-ভাইকে খুন ১৮ বছরের রুপান্তরকামী জেসির

কানাডায় স্কুলে গুলি হামলার আগে মা-ভাইকে খুন ১৮ বছরের রুপান্তরকামী জেসির

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
canada-shootout.png

ওঙ্কার ডেস্ক: কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ছোট্ট শহর টাম্বলার রিজ এলাকায় একটি স্কুলে বুধবার এক ভয়াবহ বন্দুক হামলায় স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৮ বছরের জেসি ভ্যান রুটসেলারকে।পুলিশ সুত্রে খবর জেসি আসলে একজন রুপান্তরকামী নারী। পুলিশ তরফ থেকে জানা গিয়েছে, স্কুলে হামলা চালানোর আগে নিজের বাড়িতেই মা ও সৎভাইকে গুলি করে হত্যা করে জেসি। তারপরই তার চার বছর আগের স্কুলে হামলা চালায় এবিং পরবর্তীকালে নিজে আত্মহত্যা করে বলে খবর। জেসি মানসিক ভাবে অসুস্থ ছিল বলেও জানানো হয় পুলিশের তরফ থেকে।
তদন্তকারী সংস্থার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন সকালে প্রথমে নিজের ৩৯ বছর বয়সী মাকে এবং ১১ বছরের সৎভাইকে লক্ষ্য করে গুলি চালায় জেসি। দুজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। এর পর অভিযুক্ত স্থানীয় স্কুলে পৌঁছে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। স্কুল চত্বরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ুয়া ও শিক্ষকেরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। অনেকেই শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে লুকিয়ে পড়েন। এই হামলায় স্কুলের ৯ জন পড়ুয়া এবং একজন শিক্ষকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। প্রায় ২৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি কানাডার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ স্কুল হামলা হিসেবে বিবেচিত করছে পুলিশ।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুল চত্বর ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভিযুক্তের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। পরে জানা যায়, অভিযুক্ত নিজেই আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে একটি লং গান এবং একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের অতীতে মানসিক স্বাস্থ্যের সমস্যা ছিল এবং একাধিক বার বাড়িতে পুলিশি ‘ওয়েলফেয়ার চেক’ করা হয়েছিল। আগেও তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল বলে সূত্রের খবর, যদিও পরে তা ফেরত দেওয়া হয়। হামলার স্পষ্ট উদ্দেশ্য এখনও জানা যায়নি। তদন্তকারীরা ব্যক্তিগত, মানসিক ও সামাজিক নানা দিক খতিয়ে দেখছেন।
ঘটনার পর টাম্বলার রিজ শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলগুলি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্থানীয় প্রশাসন নাগরিকদের শান্ত থাকার আবেদন জানিয়েছে এবং গুজব ছড়ানোর থেকে বিরত থাকতে সতর্ক করেছে। কানাডায় কঠোর অস্ত্র আইন থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা বিরল। তাই এই হামলা গোটা দেশের কাছেই গভীর ধাক্কা হয়ে এসেছে। রাজনৈতিক নেতৃত্ব শোকপ্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Post Views: 186

Continue Reading

Previous: পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দ্রুত গ্রেফতারির দাবি ক্ষুব্ধ মমতার
Next: রাহুল গান্ধীর ‘ভারত মাতা বিক্রি’ মন্তব্যের জবাব নির্মলার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.