Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাহুল গান্ধীর ‘ভারত মাতা বিক্রি’ মন্তব্যের জবাব নির্মলার

রাহুল গান্ধীর ‘ভারত মাতা বিক্রি’ মন্তব্যের জবাব নির্মলার

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
nirmala.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদে বাজেট অধিবেশনে মোদী সরকারকে তোপ দেগেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছিলেন, মোদী সরকার ভারত মাতাকে বিক্রি করে দিচ্ছে। সেই মন্তব্যের জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি রাহুলকে পাল্টা নিশানা করে বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারই ‘দেশ বিক্রি’ করেছে এবং ‘ভারতকে পাকিস্তানের সঙ্গে এক সারিতে দাঁড় করিয়েছে।’

তিনি বলেন, ‘কংগ্রেসই সরকার, কৃষক, দরিদ্র এবং দেশকে বিক্রি করেছে। আপনিই ভারতকে পাকিস্তানের সঙ্গে এক সারিতে দাঁড় করিয়েছেন… কিরেন রিজিজু ঠিকই বলেছেন — আজ পর্যন্ত এমন একজনও মানুষ জন্মগ্রহণ করেনি যে ভারতকে বিক্রি করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনও এমন কাজ করবেন না।’ শর্ম এল শেখ যৌথ বিবৃতির কথা উল্লেখ করে নির্মলা ইউপিএ সরকারকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে ভারতের অবস্থানকে দুর্বল করা হয়েছে। তাঁর কথায়, ‘যাঁরা শর্ম এল-শেখে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে চান, তাঁরা এখন আমাদের আলোচনার পরামর্শ দিচ্ছেন।’ উল্লেখ্য, ইউপিএ জমানায় ২০০৯ সালের শর্ম এল-শেখ চুক্তিটি হয়। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের সেই সময়ের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানির মধ্যে এই চুক্তি হয়েছিল।

মুম্বইয়ে ২০০৮ সালের ২৬/১১ হামলার সাত মাস পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মনমোহন সিং মুম্বই হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলেছিলেন। এই জঙ্গি হামলার পর বিজেপি বারবার ইউপিএ সরকারকে কাঠগড়ায় তুলেছে।

Post Views: 170

Continue Reading

Previous: কানাডায় স্কুলে গুলি হামলার আগে মা-ভাইকে খুন ১৮ বছরের রুপান্তরকামী জেসির
Next: দেশের স্বার্থ ও কূটনৈতিক বোঝাপড়ার সামঞ্জস্য রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.