Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • মমতার ভাইঝির অস্বাভাবিক মৃত্যু! ভুগছিলেন মানসিক অবসাদে

মমতার ভাইঝির অস্বাভাবিক মৃত্যু! ভুগছিলেন মানসিক অবসাদে

Online Desk সেপ্টেম্বর 1, 2026
1000372485.jpg

ওঙ্কার ডেস্ক: আত্মঘাতী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি। মঙ্গলবার দুপুরে রামপুরহাটের বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। পরিবারের দাবি, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃষ্টি মুখোপাধ্যায়।

পরিবারের এক সদস্য জানান, গত চার পাঁচ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি। চিকিৎসা চলছিল তাঁর। নাম জড়িয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। ফলে চাকরিহারা হতে হয় তাঁকে। বৃষ্টি সম্প্রতি বিবাহ বিচ্ছেদের মামলার ফলে আরও হতাশায় ডুবে গিয়েছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি রামপুরহাটের কুসুম্বা গ্রামে। সেখানে তাঁর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় থাকেন। নীহার রামপুরহাটের ১ নং ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন এক সময়। বৃষ্টি মুখোপাধ্যায় তাঁরই মেয়ে। তৃণমূল জমানায় বৃষ্টি স্থানীয় এক স্কুলে গ্রুপ সি-র চাকরি করতেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরুর পর গোয়েন্দাদের নজরে আসেন তিনি।

মঙ্গলবার দুপুরে কুসুম্বা গ্রামে বৃষ্টি নিজের বাড়িতে গলায় কাপড় দিয়ে ফাঁস দিয়ে আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন, তা স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading

Previous: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ২০২৮ অবধি ক্লাবের জার্সিতে মেসি
Next: ক্লাবের সোশ্যাল মিডিয়া ফেরায় খুশি ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
1000393937.jpg

জম্মুকাশ্মীরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পিছন থেকে উদ্ধার পুলিশ আধিকারিকের দেহ

Online Desk অক্টোবর 16, 2026
1000393936.jpg

সহকর্মীর সঙ্গে সম্পর্ক, মার্কিন মুলুকে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবকের!

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.