Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ২০২৮ অবধি ক্লাবের জার্সিতে মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ২০২৮ অবধি ক্লাবের জার্সিতে মেসি

Online Desk সেপ্টেম্বর 1, 2026
Messi-play.jpg

স্পোর্টস ডেস্ক : দেশের জার্সিতে অবসর নিলেও ক্লাবের জার্সিতে খেলা চালিয়ে যাবেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যেতে পারেন মেসি। তাঁর সঙ্গে এই ক্লাবের ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে। তারপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন এই কিংবদন্তি। তিনি ২০২৫ সালের অক্টোবরে ক্লাবের সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেন। সেই চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মায়ামিতেই থাকতে পারেন। তারপর অন্য কোনও ক্লাবের হয়ে খেলার সম্ভাবনা কম। ২০২৮ সালের পর ক্লাব ফুটবল থেকে অবসর ঘোষণা করতে পারেন মেসি।ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার জর্জ মাসের দেওয়া তথ্য অনুযায়ী, মেসি বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। সেই পারিশ্রমিকের যোগ্য সম্মানও দিচ্ছেন এই কিংবদন্তি। সম্প্রতি মন্ট্রিলের বিরুদ্ধে একাই চার গোল করেন মেসি। তাঁর দল সাত গোল করে। বাবাকে হারানোর শোক থাকলেও, মাঠে ফের ছন্দে ইন্টার মায়ামির অধিনায়ক। এই ছন্দ ধরে রাখাই তাঁর লক্ষ্য। ফলে মেসির অনুরাগীদের এখনই চিন্তার কোনও কারণ নেই। আর্জেন্টিনার জার্সিতে আর দেখতে পাওয়া না গেলেও, ক্লাবের হয়ে আরও কয়েক মরসুম তাঁর খেলা দেখা যাবে।

Continue Reading

Previous: ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে ইস্টবেঙ্গলের গিল
Next: মমতার ভাইঝির অস্বাভাবিক মৃত্যু! ভুগছিলেন মানসিক অবসাদে

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
1000393937.jpg

জম্মুকাশ্মীরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পিছন থেকে উদ্ধার পুলিশ আধিকারিকের দেহ

Online Desk অক্টোবর 16, 2026
1000393936.jpg

সহকর্মীর সঙ্গে সম্পর্ক, মার্কিন মুলুকে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবকের!

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.