Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে ইস্টবেঙ্গলের গিল

ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে ইস্টবেঙ্গলের গিল

Online Desk সেপ্টেম্বর 1, 2026
Gill.jpg

অঞ্জন চট্টোপাধ্যায়

আসন্ন ৩ টে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ পানামা, ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ফুটবল দল ঘোষিত। দলে ইস্টবেঙ্গলের চার জন করে মোট আট জন ফুটবলার খেলবে।

ইস্টবেঙ্গলের যে চার ফুটবলার ভারতীয় দলে রয়েছেন তাঁরা হলেন— গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকা। মোহনবাগানের চার ফুটবলার হলেন— মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ ও স্ট্রাইকার মনবীর সিং। ডুরান্ড কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া মোহনবাগানের বিশাল কাইথকে অবশ্য রাখেননি খালিদ।ভারত প্রথমে খেলবে পানামার বিরুদ্ধে। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। তার আগে ১৪ সেপ্টেম্বর থেকে শিবির শুরু হবে ভারতের। পানামা ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর কলকাতায় আসবে ভারতীয় দল। যুবভারতী স্টেডিয়ামে ৩ অক্টোবর ব্রাজ়িল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে তারা।ভারতের ২৬ সদস্যের দল–

গোলরক্ষক :

আলবিনো গোমেস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন সিং গিল, সোম কুমার।

ডিফেন্ডার:

অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, রালতে, জয় গুপ্তা, প্রামভীর, রিকি মেইতেই হাওবাম।

মিডফিল্ডার:

অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরী, লালেংমাওইয়া রালতে, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আবদুল সামাদ।

ফরোয়ার্ড:

এডমুন্ড লালরিন্দিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং।

প্রধান কোচ: খালিদ জামিল

এছাড়াও চার ফুটবলারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। তাঁরা হলেন গোলরক্ষক হৃতিক তিওয়ারি, ডিফেন্ডার চিংলেনসানা সিং কোনশাম ও রোশন সিং নাওরেম এবং মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজাম। প্রয়োজনে তাঁদের মূল দলে ডাকা হতে পারে।

ভারতের ম্যাচ সূচি

২৬ সেপ্টেম্বর: ভারত বনাম পানামা — শ্রী কান্তিরাভা স্টেডিয়াম, বেঙ্গালুরু
৩ অক্টোবর: ভারত বনাম ব্রাজিল — বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
৬ অক্টোবর: ভারত বনাম উরুগুয়ে — বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

Continue Reading

Previous: আর নয় ! চোখের জলে আর্জেন্টিনা ফুটবলকে বিদায় মেসির
Next: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ২০২৮ অবধি ক্লাবের জার্সিতে মেসি

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
1000393937.jpg

জম্মুকাশ্মীরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পিছন থেকে উদ্ধার পুলিশ আধিকারিকের দেহ

Online Desk অক্টোবর 16, 2026
1000393936.jpg

সহকর্মীর সঙ্গে সম্পর্ক, মার্কিন মুলুকে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবকের!

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.