Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতার ‘মা ক্যান্টিন’ এখন ‘মা আহার’, রাজ্যে ৫০০টির বেশি জায়গায় এবার থেকে পাওয়া যাবে ৫ টাকার খাবার

মমতার ‘মা ক্যান্টিন’ এখন ‘মা আহার’, রাজ্যে ৫০০টির বেশি জায়গায় এবার থেকে পাওয়া যাবে ৫ টাকার খাবার

Online Desk জুন 3, 2026
maa-canteen.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া ‘মা ক্যান্টিন’ নাম বদলে ‘মা আহার’ নাম রেখেছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। বিজেপি সরকার আগেই জানিয়েছিল অতীত সরকারের কোন জনকল্যাণ মূলক কর্মসুচী বন্ধ করবেন না। এমনকি পদ্মফুল শিবির থেকে বলা হয়েছিল এবার থেকে মা ক্যান্টিনে দেওয়া হবে মাছ ভাত। সেইমত সারা সপ্তাহ জুড়ে ‘মা আহার’-এর মেনু ঘোষণা করেছে সরকার। জানা গিয়েছে সপ্তাহের ২ দিন আগের মত ডিমভাত, দুইদিন মাছ ভাত এবং বাকি তিন দিন সম্পুর্ন নিরামিষ খবার মিলবে। পাশাপাশি রাজ্য জুড়ে ৫০০টি এই সরকারি ক্যান্টিন খোলা হবে বলেও জানানো হয়েছে।
বহুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘মা ক্যান্টিন’ সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ, রিকশাচালক, দিনমজুর, পথচলতি কর্মজীবী মানুষ এবং হাসপাতাল চত্বরে অপেক্ষারত রোগীর পরিজনদের কাছে এই প্রকল্প অত্যন্ত জনপ্রিয়। মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, ডিম এবং সবজি সমন্বিত পুষ্টিকর খাবার পাওয়া যায় এই কেন্দ্রগুলিতে। বঙ্গে নতুন সরকার ঘোষণা হওয়ার পর আশঙ্কা ছিল এই ক্যান্টিন বন্ধ হয়ে যেতে পারে। সেই শঙ্কা দূর করে পদ্মফুল শিবির জানিয়েছিল এবার থেকে মাছ ভাত দেওয়া হবে এবং মা ক্যান্টিনের নাম পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের উদ্দেশ্য বা পরিষেবার কোনও পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র নাম বদলে ‘মা আহার’ করা হচ্ছে।
করোনা অতিমারির সময় সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিল। সেই সময় লকডাউন ও আর্থিক সংকটের মধ্যে বিপুল সংখ্যক মানুষ এই পরিষেবার উপর নির্ভরশীল হয়ে পড়েন। পরবর্তীকালে প্রকল্পটি শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায়ও সম্প্রসারিত হয়েছে।

Post Views: 74

Continue Reading

Previous: সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next: নেপালের শাসকদলের প্রধানের সঙ্গে মোদীর বৈঠক; দুই দেশের সহযোগিতাপুর্ণ সম্পর্কের আশ্বাস

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.