Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Online Desk জুন 3, 2026
AB.jpg

ওঙ্কার ডেস্কঃ সই জাল কাণ্ডে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি নোটিস চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায়ের এজলাসে এই আবেদন হয়। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
সই জাল কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। সই জাল করা হয়েছে বলে তৃণমূলের বিধায়করাই অভিযোগ করেন। সেই ঘটনায় সিআইডি তদন্ত শুরু করে। সেই ঘটনার তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, সোনারপুরে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে যাওয়ার সময় তিনি জনরোষের শিকার হয়েছিলেন! সেই ঘটনার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়ে রাজ্য গোয়েন্দাদের কাছে আবেদনও জানান তিনি। কিন্তু সেদিনই অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা।
অন্যদিকে, তৃণমূলে ভাঙন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় ৬০ জন ‘বিক্ষুব্ধ’ তৃণমূল বিধায়ক বিধানসভায় চিঠি দিয়েছেন। সই কাণ্ডের জেরেই এই ঘটনা বলেই মনে করছে রাজনীতির একাংশ। এই ঘটনায় অভিষেকের গ্রেফতারের আশঙ্কাও থাকছে বলে মত ওয়াকিবহাল মহলের। সেই আবহেই এবার গ্রেফতারি এড়াতে সুরক্ষাকবচ চেয়ে আদালতে গেলেন অভিষেক।

Post Views: 66

Continue Reading

Previous: অর্থনৈতিক চাপে সোনার ভাণ্ডার বিক্রি? রিজার্ভ ব্যাঙ্কের অবস্থান ঘিরে জল্পনায় তুঙ্গে বিতর্ক
Next: মমতার ‘মা ক্যান্টিন’ এখন ‘মা আহার’, রাজ্যে ৫০০টির বেশি জায়গায় এবার থেকে পাওয়া যাবে ৫ টাকার খাবার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.