নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড় অম্বিকা জুটমিলের ১৬ নম্বর গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক অনুমান, কাটিং মেশিন থেকেই আগুনের সূত্রপাত। সেখান থেকেই আগুন দ্রুত গোডাউনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। আগুন লাগার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুনের তীব্রতা বেশি থাকায় এবং এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলের কাছে ভিড় করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা আগুন যাতে আশপাশের অংশে ছড়িয়ে না পড়ে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেন। প্রাথমিক ভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। শর্ট সার্কিট না অন্য কোনও কারণ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।