Skip to content
জুলাই 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উত্তরপাড়ার ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু বারাণসীতে, হোস্টেল থেকে উদ্ধার দেহ

উত্তরপাড়ার ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু বারাণসীতে, হোস্টেল থেকে উদ্ধার দেহ

Online Desk জুলাই 5, 2026
0.jpg

ওঙ্কার ডেস্কঃ উত্তরপাড়ার ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! বারাণসীর মেডিক্যাল কলেজের হোস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে বারাণসীতে পৌঁছেছেন তাঁর বাবা ও মা। মৃত্যুর আগের পাঁচদিন ছেলের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন ছাত্রের বাবা। কী কারণে, কীভাবে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা।
পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম ঋত্বিক কুণ্ডু। তিনি উত্তরপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র এভিনিউ এলাকায় বাসিন্দা। ঋত্বিকের বাবা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। জয়েন্ট এন্ট্রান্স দিয়ে প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। পরে সে সুযোগ পান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সেখানকার হোস্টেলেই থেকেই পড়াশোনা করতেন।
পড়ুয়ার পরিবার জানিয়েছে, মৃত্যুর পাঁচ দিন আগে থেকে তাঁদের সঙ্গে ঋত্বিকের কোনও যোগাযোগ হয়নি। অন্যদিকে দীর্ঘক্ষণ তাঁর সাড়াশব্দ না পেয়ে কর্তৃপক্ষকে জানান তাঁরা। পুলিশকে ফোন করা হয়। পুলিশ হস্টেলের ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে। সূত্র মারফত জানা যাচ্ছে, পুলিশ তল্লাশির সময় একটি সুইসাইড নোট পেয়েছে। ঋত্বিকের সহপাঠী ও অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কথা বলছে পুলিশ।
উত্তরপাড়ায় ঋত্বিকের বাল্যবন্ধু দেবজিৎ ভট্টাচার্য বলেন, “আমার ছোটবেলায় একসঙ্গে খেলাধুলা করেছি। তবে মাঝে কয়েকটা বছর যোগাযোগ ছিল না। হঠাৎ খবর পাই। কী হল বুঝতে পারছি না।”

Post Views: 34

Continue Reading

Previous: অভিষেকের গাড়িতে ঝোলেন নিরাপত্তারক্ষীরা, থানার নোটিস এড়ালেন যুবরাজ
Next: চন্দ্রিমা হাত ছাড়ার পর আরও ধরাশায়ী কালীঘাট তৃণমূল; মমতার অবিশ্বাস কি আসল কারণ?

সম্পর্কিত গল্প

JIRROPKO.png

অশোকনগরে কি চলতি মাসে তেল উত্তলোন শুরু করবে ONGC?

Online Desk জুলাই 5, 2026
iran.png

খামেনেইর শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে হামাস-হিজবুল্লা!

Online Desk জুলাই 5, 2026
KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026

You may have missed

JIRROPKO.png

অশোকনগরে কি চলতি মাসে তেল উত্তলোন শুরু করবে ONGC?

Online Desk জুলাই 5, 2026
iran.png

খামেনেইর শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে হামাস-হিজবুল্লা!

Online Desk জুলাই 5, 2026
KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026
TRUMP-NETENYAHU.png

‘নেতেনয়াহু জানেন কে আসল বস’, ফের ইজরায়েলকে তাছিল্ল্য প্রেসিডেন্ট ট্রাম্পের

Online Desk জুলাই 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.