Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গোঘাটে আক্রান্ত সাংসদ মিতালি বাগ, গাড়িতে চালানো হল ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

গোঘাটে আক্রান্ত সাংসদ মিতালি বাগ, গাড়িতে চালানো হল ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

Online Desk এপ্রিল 27, 2026
mitali-bag-1.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনী প্রচারে অংশ নিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে হুগলির গোঘাটে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন, তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়। হামলার পর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার সমাজ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করেন মিতালি বাগ। সেখানে তিনি দাবি করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, গাড়ি নিয়ে আরামবাগে যাওয়ার পথে গোঘাটে তাঁর উপর চড়াও হয় বিজেপির দুষ্কৃতীরা। সেই হামলার ফলে গাড়িতে কাচের টুকরো ছড়িয়ে পড়ে। তৃণমূল সাংসদের গায়ে কাচের টুকরো ঢুকে যায় বলেও অভিযোগ। তিনি বলেন, ‘গোঘাট, আরামবাগের মানুষকে বলব, যে ভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে, মা-বোনেদের কাছে অনুরোধ আপনারা একজোট হয়ে ভোট দিয়ে প্রমাণ করুন, মা-মাটি-মানুষের দল পিছোতে জানে না। তৃণমূল হার মানতে জানে না।’

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ দাবি করেন, ‘আমাদের প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে প্রচার চলছিল। সেই সময় গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে দুষ্কৃতীরা লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। এর ফলে জখম হয়ে হাসপাতালে ২০ জন ভর্তি। মোট ৫০ জন আহত। মিতালি বাগ নাটক করছেন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য।’

Post Views: 69

Continue Reading

Previous: ‘সরকারি নিয়োগ সময়ে হবে’, জগদ্দলের সভা থেকে প্রতিশ্রুতি মোদীর
Next: ‘আপনি পাগল!’ ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যমা দেখালেন কর্নাটকের মন্ত্রী

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.