Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আপনি পাগল!’ ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যমা দেখালেন কর্নাটকের মন্ত্রী

‘আপনি পাগল!’ ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যমা দেখালেন কর্নাটকের মন্ত্রী

Online Desk এপ্রিল 27, 2026
santosh-trump.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নরক বলে কটাক্ষ করেছিলেন। সেই মন্তব্যের পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোড় বিতর্ক তৈরি হয়েছিল। ট্রাম্পের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় এবার ক্যামেরার সামনে প্রকাশ্যে মধ্যমা দেখালেন কর্নাটকের মন্ত্রী সন্তোষ লাড। যার ফলে নতুন করে আরও বিতর্কের জন্ম হয়েছে। লাড বলেন, মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যে দেশকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করা হয়েছে।

বল্লারি জেলার সান্দুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সন্তোষ লাড। সেখানে তিনি ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার কেন এখনও এ বিষয়ে নীরব, তা নিয়ে প্রশ্ন তোলেন। কর্নাটকের মন্ত্রী বলেন, ‘ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। সম্প্রতি তিনি ভারতকে ‘নরক’ বলেছেন। মিস্টার ট্রাম্প, আপনি একজন পাগল ম্যাক্স। আমি জানি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার মানে এই নয় আপনি আমার দেশ সম্পর্কে যা খুশি তাই বলতে পারেন। আমার দেশ সম্পর্কে আপনি যেভাবে বলেছেন আমি তার তীব্র নিন্দা জানাই। আমি আপনাকে মধ্যমাও দেখাতে পারি, কিন্তু এই নির্দিষ্ট মঞ্চ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে বলছি, ট্রাম্প, দয়া করে এগিয়ে যান।’

সন্তোষ লাডের এই মন্তব্যকে অনেকে কূটনীতি বহির্ভুত বলে সমালোচনা করছেন। তবে অনেকে আবার তাঁকে সমর্থন করেছেন। ট্রাম্পের মন্তব্যের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সন্তোষের মন্তব্য তার প্রতিফলন বলে অনেকে দাবি করেছেন। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন কর্নাটকের ওই মন্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প একটি পোস্টে ভারতকে নরক বলে উল্লেখ করেছিলেন।

Post Views: 65

Continue Reading

Previous: গোঘাটে আক্রান্ত সাংসদ মিতালি বাগ, গাড়িতে চালানো হল ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি
Next: “সেন্টার ফর পিস এন্ড প্রগ্রেসে”র উদ্যোগে বাংলার নির্বাচন নিয়ে আলোচনা সভা

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.