Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • “সেন্টার ফর পিস এন্ড প্রগ্রেসে”র উদ্যোগে বাংলার নির্বাচন নিয়ে আলোচনা সভা

“সেন্টার ফর পিস এন্ড প্রগ্রেসে”র উদ্যোগে বাংলার নির্বাচন নিয়ে আলোচনা সভা

Online Desk এপ্রিল 27, 2026
ERD.png

নিজস্ব সংবাদদাতা : রবিবার কলকাতার ভাষা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল বাংলার নির্বাচন নিয়ে একটি বিশেষ আলোচনা সভা। এই সভার উদ্যোক্তা ছিল কলকাতার ‘সেন্টার ফর পিস এন্ড প্রগ্রেস’ নামক সংস্থা। উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা এবং সংস্থার প্রতিষ্ঠাতা ও পি শাহ।

বাংলায় শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন। ভোট পড়েছে প্রায় ৯৩ পার্সেন্ট। আবার ২৯ তারিখে দ্বিতীয় বা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই আবহে রবিবার সন্ধ্যায় কলকাতার ভাষা পরিষদ ভবনে সব ধর্ম ও সব ক্ষেত্রের মানুষকে নিয়ে অনুষ্ঠিত হল একটি নির্বাচন সংক্রান্ত আলোচনা সভা। সভায় উপস্থিত অতিথিরা বাংলার এই নির্বাচন নিয়ে তাদের স্বাধীন মতামত রেখেছেন। তারা এই বিধানসভা নির্বাচনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। সেন্টার ফর পিস এন্ড প্রগ্রেস এর প্রতিষ্ঠাতা ও পি শাহ বলেন, “গণতন্ত্রে যে কোন বিষয়ে গঠনমূলক আলোচনা হওয়া উচিত। আজ উপস্থিত বিশিষ্ট অতিথিরা বাংলার নির্বাচন নিয়ে আলোচনা করলেন।”

এই আলোচনায় যোগ দিয়ে গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব শ্রী প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, “SIR করার সিদ্ধান্ত সঠিক হলেও, তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। তার ফলে অনেকের নাম বাদ গেছে। পাশপাশি তিনি আরও বলেন যে বাংলাদেশের জি ডি পি ভারতের চেয়ে বেশি। তাই বাংলাদেশ থেকে মানুষ ভারতে পালিয়ে আসছে এই কথা ঠিক নয়। বাংলার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “এতো কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মী দেখে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। গণতন্ত্রে এই ধরনের পরিবেশ কাম্য নয়, ভয়ডরহীন নির্বাচন হওয়া উচিত।” পাশপাশি অনলাইনে ভোট দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি।

Continue Reading

Previous: ‘আপনি পাগল!’ ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যমা দেখালেন কর্নাটকের মন্ত্রী
Next: দ্বিতীয় দফার ভোটের আগে বড় নির্দেশ মুখ্যসচিবকে! রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ছ’মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.