Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দ্বিতীয় দফার ভোটের আগে বড় নির্দেশ মুখ্যসচিবকে! রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ছ’মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

দ্বিতীয় দফার ভোটের আগে বড় নির্দেশ মুখ্যসচিবকে! রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ছ’মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

Online Desk এপ্রিল 27, 2026
siddhanath-gupta.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৯ এপ্রিল রাজ্য বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। ওই পর্বের ভোটগ্রহণের ঠিক পরদিন অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ ছিল রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের। কিন্তু নির্বাচনের আবহে রাজ্য পুলিশের ডিজির চাকরির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা রাজ্যের মুখ্যসচিবকে জানিয়ে দিয়েছে অমিত শাহের মন্ত্রক।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক পরেই রাজ্যের প্রশাসনিক পদে একাধিক রদবদল করে নির্বাচন কমিশন। মুখ্যসচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি পদে বদল করে নির্বাচন পরিচালক সংস্থা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যের ডিজিপি ছিলেন পীযূষ পাণ্ডে। তাঁকে ওই পদ থেকে সরিয়ে নতুন ডিজিপি করা হয় সিদ্ধনাথকে। সূত্রের খবর, দক্ষ এই পুলিশকর্তা ১৯৯২ ব্যাচের আইপিএস। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে সিদ্ধনাথের চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল অমিত শাহের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। জনস্বার্থে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস আইনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালকে চিঠি দিয়েছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিল। সরানো হয়েছিল রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও। নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয় দুষ্মন্তকে। স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে তাঁর জায়গায় বসানো হয় সংঘমিত্রা ঘোষকে।

Post Views: 93

Continue Reading

Previous: “সেন্টার ফর পিস এন্ড প্রগ্রেসে”র উদ্যোগে বাংলার নির্বাচন নিয়ে আলোচনা সভা
Next: দ্বিতীয় দফার ভোটের আগে যান চলাচলে টানা হবে রাশ, বন্ধ থাকবে কোন কোন রাস্তা?

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.