Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দ্বিতীয় দফার ভোটের আগে যান চলাচলে টানা হবে রাশ, বন্ধ থাকবে কোন কোন রাস্তা?

দ্বিতীয় দফার ভোটের আগে যান চলাচলে টানা হবে রাশ, বন্ধ থাকবে কোন কোন রাস্তা?

Online Desk এপ্রিল 27, 2026
WhatsApp Image 2026-04-27 at 15.42.37

ওঙ্কার ডেস্ক: আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার নির্বাচন। ফল প্রকাশ হবে ৪ মে। এই কারণে ভোটগ্রহণের ও ফলপ্রকাশের দিন কলকাতা-সহ একাধিক জায়গায় যান চলাচলে রাশ টানা হবে। একই ভাবে ভোট গননার দিন নিয়ন্ত্রণ কড়া হবে গাড়ি চলাচল।
ইতিমধ্যেই কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২৮ এপ্রিল, ২৯ এপ্রিল ও ৪ মে তিন দিন ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার একাধিক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রন করা হবে । গণনার দিন এই সময়সীমা আরও বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করা হতে পারে। তবে নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনগুলির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। ছাড় রাখা রয়েছে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও।
দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে। কসবার অ্যাক্রোপলিস মল সংলগ্ন রাস্তা এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা একমুখী করে দেওয়া হবে । আলিপুর এলাকায় জজ কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে । বিকল্প হিসেবে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড ব্যবহার করতে বলা হয়েছে । একইসঙ্গে বাকের রোড থেকেও যানবাহনকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়া হবে। একই ভাবে, হাজরা ও হরিশ মুখার্জি রোডেও বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে । সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পশ্চিমমুখী যান হরিশ মুখার্জি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । দুপুরের পর কিছু রুট আংশিক খোলা হলেও দক্ষিণমুখী যানবাহনকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে । প্রয়োজনে চেতলা সেন্ট্রাল রোড থেকে আলিপুর ক্রসিং পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে বলেও জানানো হয়েছে। এছাড়া অকল্যান্ড রোড ও লর্ড সিনহা রোড সম্পূর্ণ বন্ধ থাকবে সাধারণ যান চলাচলের জন্য। কিছু ক্ষেত্রে বাস ও অটো রুটও পরিবর্তন করা হয়েছে।
তার সঙ্গে ৪ মে ফল প্রকাশের দিন ডায়মন্ড হারবার রোড, একবালপুর, হেস্টিংস-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি বিধিনিষেধ থাকবে । এসপ্ল্যানেড রো-এর পশ্চিমমুখী রাস্তা বন্ধ রাখা হবে । পাশাপাশি বালিগঞ্জ সার্কুলার রোড, শরৎ বোস রোড, রিচি রোড, ডোভার লেন, চক্রবেড়িয়া রোড-সহ আরও একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেবল মাত্র যান চলাচল নয়, সমান ভাবে বিধিনিষেধ আরোপ করা হবে পার্কিং এর ক্ষেত্রে। অ্যাক্রোপলিস মল, গীতাঞ্জলি স্টেডিয়াম, রাজডাঙা মেন রোড, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর, স্ট্র্যান্ড রোড-সহ শহরের বহু জায়গায় গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে ।
গণনার দিন গণনাকেন্দ্রের আশপাশেও কোনও যানবাহন পার্ক করতে দেওয়া হবে না । নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ট্রাফিক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কলকাতা পুলিশ । সাধারণ মানুষকে আগেভাগে রুট পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Post Views: 99

Continue Reading

Previous: দ্বিতীয় দফার ভোটের আগে বড় নির্দেশ মুখ্যসচিবকে! রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ছ’মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Next: দেশে লস্কর-ই-তৈবা চক্রের হদিশ পেতে তদন্তভার গ্রহণ করল এনআইএ, জম্মুতে গ্রেফতার ৫ সন্দেহভাজন

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.