Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশে লস্কর-ই-তৈবা চক্রের হদিশ পেতে তদন্তভার গ্রহণ করল এনআইএ, জম্মুতে গ্রেফতার ৫ সন্দেহভাজন

দেশে লস্কর-ই-তৈবা চক্রের হদিশ পেতে তদন্তভার গ্রহণ করল এনআইএ, জম্মুতে গ্রেফতার ৫ সন্দেহভাজন

Online Desk এপ্রিল 27, 2026
nia-g.jpg

ওঙ্কার ডেস্ক: দেশে আন্তঃরাজ্য লস্কর ই তৈবার যে চক্র রয়েছে তার হদিশ পেতে তদন্তভার গ্রহণ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই মামলার তদন্তে নেমে ইতিমধ্যে জম্মু থেকে পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের মধ্যে দুই পাকিস্তানি নাগরিক রয়েছে বলে সোমবার জানিয়েছে পুলিশ।

গত ৭ এপ্রিল জম্মুকাশ্মীর পুলিশ সন্ত্রাসবিরোধী অভিযানে নামে। সেই অভিযানে লস্কর-ই-তৈবার পাঁচ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের মধ্যে এক জনের নাম আবদুল্লাহ ওরফে আবু হুরেরা। দীর্ঘ ১৬ বছর ধরে ওই সন্দেহভাজন পলাতক ছিল। জম্মুকাশ্মীরের বাইরে সে গা ঢাকা দিয়েছিল বলে অনুমান পুলিশের। তদন্তকারীরা জানান, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা খুঁজে বের করার জন্য আরও জিজ্ঞাসাবাদ চলছে। এই অভিযানে আবদুল্লাহ ছাড়াও আরেক পাকিস্তানি সন্ত্রাসী উসমান ওরফে খুবাইবকে গ্রেফতার করা হয়। বাকি তিন ধৃত শ্রীনগরের বাসিন্দা। তারা হল—মহম্মদ নাকীব ভাট, আদিল রশিদ ও গোলাম মোহাম্মদ মীর ওরফে মামা।

তদন্তে সন্ত্রাসীদের মদত দেওয়ার একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া গিয়েছে। এক আধিকারিক জানান, আরও বিশদে তদন্তের জন্য মামলাটি গ্রহণ করার পর এনআইএ সোমবার জম্মুর বিশেষ এনআইএ আদালতে ধৃতদের তুলবে। আদালত অভিযুক্ত পাঁচ জনকেই এনআইএ হেফাজতে পাঠিয়েছে। দুই পাকিস্তানি নাগরিককে দুই দিনের রিমান্ড দেওয়া হলেও, তিন স্থানীয় সন্দেহভাজনকে ১৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

Post Views: 94

Continue Reading

Previous: দ্বিতীয় দফার ভোটের আগে যান চলাচলে টানা হবে রাশ, বন্ধ থাকবে কোন কোন রাস্তা?
Next: পুলিশের কাজে হস্তক্ষেপ! দ্বিতীয় দফা ভোটের আগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.