Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুলিশের কাজে হস্তক্ষেপ! দ্বিতীয় দফা ভোটের আগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

পুলিশের কাজে হস্তক্ষেপ! দ্বিতীয় দফা ভোটের আগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

Online Desk এপ্রিল 27, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ২৯ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় দফা ভোট। আর সেই ভোটের আগে নিরাপত্তার স্বার্থে গ্রেফতার করা হল বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের নাড়ুগোপাল ভকত নামে এক তৃণমূল কাউন্সিলরকে। সোমবার ভোরে রাজ্যপুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়া-সহ তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকায় ঢুকতে হলে আগে পুলিশকে তাঁর থেকে অনুমতি নিতে হবে বলে মন্তব্য করেছিলেন কাউন্সিলর। পুলিশ সুত্রে জানানো হয়েছে নির্বাচন কমিশন দ্বিতীয় দফার ভোটের আগে আরও বেশি পরিমানে সচেতন ও কড়া, এর ফলে এইবার ভোটের আগে কোনওরকম নিরাপত্তার ত্রুটি রাখতে চাইছে না।
জানা গিয়েছে, ২৪ মার্চ বর্ধমান-দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র প্রচারে বের হয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় নেতা মহাদেব মাল। অভিযোগ, সেই সূত্রেই রাতে মহাদেবের বাড়িতে হামলা চালানো হয়। ইট-পাটকেল ছোঁড়া হয় বলেও অভিযোগ, যার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ই এলাকায় আসেন তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। তিনি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে হুঙ্কার দিয়ে বলেন, এলাকায় প্রবেশ করতে হলে আগে তাঁর থেকে অনুমতি নিতে হবে। পুলিশের অভিযোগ, তিনি এলাকায় পরিকল্পিত ভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছেন। এর পরবর্তী কালে পুলিশ ও ওই তৃণমূল কাউন্সিলরের বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, নাড়ুগোপাল ভকতের বিরুদ্ধে হত্যার চেষ্টা, সরকারি আধিকারিককে হুমকি, অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত কে এদিন বর্ধমান আদালতে তোলা হয়েছে।

Post Views: 74

Continue Reading

Previous: দেশে লস্কর-ই-তৈবা চক্রের হদিশ পেতে তদন্তভার গ্রহণ করল এনআইএ, জম্মুতে গ্রেফতার ৫ সন্দেহভাজন
Next: প্রচারের শেষ দিনে পায়ে হেঁটে মিছিলে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.