Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রচারের শেষ দিনে পায়ে হেঁটে মিছিলে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা

প্রচারের শেষ দিনে পায়ে হেঁটে মিছিলে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা

Online Desk এপ্রিল 27, 2026
mamata-rally.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২ আসনে ভোটগ্রহণ। ওই দিনই নির্বাচন হবে ভবানীপুরে। এই কেন্দ্রের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভোটগ্রহণের আগে প্রচারের শেষ দিন সোমবার। আর এদিন শেষ লগ্নে যাদবপুর থেকে পায়ে হেঁটে প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে এদিন প্রচার সারেন জোড়াফুল শিবিরের সর্বোচ্চ নেত্রী। এদিন বিকেলে যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হয়েছে মিছিল। যার সামনেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় যে যাদবপুরে নির্বাচনী প্রচার সারবেন তা আগেই জানিয়েছিল জোড়াফুল শিবির। সেই ঘোষণা অনুযায়ী এদিন যাদবপুরের সুকান্ত সেতু থেকে মিছিল শুরু হয়। মিছিলের একেবারে প্রথমসারিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ খানরা। এদিন ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে মিছিল শেষ হবে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষকেও এদিন মিছিলে দেখা যায় হাঁটতে।

উল্লেখ্য, চলমান বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যজুড়ে প্রচার চালিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ বারের মতো নবান্নের মসনদে বসতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তবে প্রচারে পিছিয়ে নেই বিজেপিও। বিজেপির হয়ে সোমবার জগদ্দলে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই সভা থেকে জোড়াফুল শিবিরকে নিশানা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রে বিশেষ নজর রাখলেও ভবানীপুরে নির্বাচনী অঙ্ক কষার দায়িত্ব দিয়েছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের উপর। শেষ লগ্নে এবার পার্শ্ববর্তী কেন্দ্র-সহ নিজের গড়ে পায়ে হেঁটে প্রচার সারছেন তৃণমূল নেত্রী।

Post Views: 92

Continue Reading

Previous: পুলিশের কাজে হস্তক্ষেপ! দ্বিতীয় দফা ভোটের আগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
Next: দলকে জেতানোই শুধু নয় একাধিক রেকর্ডও করলেন রিঙ্কু

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.