Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যেখানে মৃত্যু হয়েছিল বাবার, সেই জায়গাতেই প্রাণ হারাল ছেলে

যেখানে মৃত্যু হয়েছিল বাবার, সেই জায়গাতেই প্রাণ হারাল ছেলে

Online Desk মার্চ 4, 2026
Screenshot-2026-03-04-155313.png

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : ইংরেজিতে একটি প্রচলিত কথা আছে History repeats itself, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, পরিস্থিতি ঠিক একই ভাবে ফিরে আসা বা পুনরাবৃত্তি ঘটা।
ঠিক তেমনভাবেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল নদিয়ায়। এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা দক্ষিণপাড়া এলাকা। জানা যায়, মাত্র বছর খানেক আগে যেখানে মৃত্যু হয়েছিল বাবার সেই জায়গাতেই মৃত্যু হলো ছেলের। মৃত ওই যুবকের নাম সুজয় মণ্ডল। বয়স আনুমানিক ২৫ বছর। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা বাইপাসে বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই যুবক। উল্টো দিক থেকে দ্রুত গতিতে একটি স্করপিও গাড়ি এসে সজোরে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় সুজয় মণ্ডল। ধাক্কা মারার পর দ্রুত গতিতে ওই চার চাকা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা সুজয় মণ্ডল কে মৃত বলে ঘোষণা করে। খবর পেতেই পরিবারের লোকজন ছুটে আসে হাসপাতালে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। কি ভাবে এমন দুর্ঘটনা ঘটল, ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 105

Continue Reading

Previous: হাতির তান্ডবে বাঁকুড়ায় মৃ*ত ১
Next: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নীতিশ? রাজ্যসভার মনোনয়ন জমা দিতে পারেন জেডিইউ প্রধান, খবর সূত্রের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.