Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নীতিশ? রাজ্যসভার মনোনয়ন জমা দিতে পারেন জেডিইউ প্রধান, খবর সূত্রের

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নীতিশ? রাজ্যসভার মনোনয়ন জমা দিতে পারেন জেডিইউ প্রধান, খবর সূত্রের

Online Desk মার্চ 4, 2026
nitish-dd.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নীতিশ কুমার? এই জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে সে রাজ্যের রাজনীতিতে। সূত্রের খবর, জেডিইউ প্রধান রাজ্যসভায় যাওয়ার জন্য মনোনয়ন জমা দিতে চলেছেন। সংসদের উচ্চ কক্ষের সাংসদ হিসেবে নির্বাচিত হলে তিনি বিহারের সর্বোচ্চ প্রশাসনিক পদ থেকে সরে যেতে পারেন। সূত্রের খবর, নীতিশ কুমার বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য মনোনয়ন জমা দিতে চলেছেন।

পাটনা এবং দিল্লি জুড়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে, নীতিশের উত্তরসূরি কে হবেন তা নিয়ে। এদিকে মঙ্গলবারই জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রীর পুত্র নিশান্ত কুমার রাজনীতিতে যোগ দিতে চলেছেন। তিনিই বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। সূত্রের খবর, নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে উপ-মুখ্যমন্ত্রী পদে বসানো হতে পারে। যদিও জেডিইউ বা এনডিএ জোটের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য জানানো হয়নি। নীতীশ কুমারের ঘনিষ্ঠ এক বর্ষীয়ান মন্ত্রী প্রকাশ্যে নিশান্ত কুমারের সক্রিয় রাজনীতিতে প্রবেশের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

জল্পনা আরও জোরালো হয়েছে কারণ জনতা দল ইউনাইটেডের জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা বুধবার দিল্লি থেকে পাটনা পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিংও দিল্লি থেকে পাটনা রওনা দিয়েছেন। বিহারের পঞ্চম রাজ্যসভা আসন ঘিরে জটিলতা রয়েছে, একটি রাজ্যসভা আসন জয়ের জন্য ৪১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিজেপি, জেডিইউ, এলজেপি (রাম বিলাস), এইচএএম এবং আরএলজেএম বিধায়কদের নিয়ে গঠিত বিহার বিধানসভায় এনডিএ-র সম্মিলিত শক্তি ২০২, যার ফলে পাঁচটি আসনের মধ্যে চারটিতে জোটের জয় প্রায় নিশ্চিত। উপেন্দ্র কুশওয়াহাকে এই আসনের জন্য এনডিএ প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তবে এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান সিদ্ধান্ত সম্পর্কে অবগত নন বলে ইঙ্গিত দেওয়ার পর মনোনয়ন নিয়ে চর্চা শুরু হয়েছে। ক্রস-ভোটিং বা অনুপস্থিতি এড়াতে, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার আগে সমস্ত এনডিএ বিধায়কদের পাটনায় ডেকে পাঠানো হয়েছে।

Post Views: 144

Continue Reading

Previous: যেখানে মৃত্যু হয়েছিল বাবার, সেই জায়গাতেই প্রাণ হারাল ছেলে
Next: ইরানের অন্দরে অশান্তি বাঁধাতে কুর্দ বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে ট্রাম্প; দাবী সংবাদ সংস্থা রয়টার্স-এর

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.