Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের অন্দরে অশান্তি বাঁধাতে কুর্দ বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে ট্রাম্প; দাবী সংবাদ সংস্থা রয়টার্স-এর

ইরানের অন্দরে অশান্তি বাঁধাতে কুর্দ বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে ট্রাম্প; দাবী সংবাদ সংস্থা রয়টার্স-এর

Online Desk মার্চ 4, 2026
kurdi.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে সূত্রের খবর, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রশ্নে যুক্তরাষ্ট্র এবং কুর্দি গোষ্ঠীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনাটি ঘিরে কূটনৈতিক ও সামরিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে।
সংবাদ সংস্থা রাইটার্স্-এর দাবী অনুযায়ী ইরানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সীমিত পরিসরের সামরিক পদক্ষেপ নেওয়া যায় কি না, তা নিয়েই মূলত কথাবার্তা হয়েছে। এই অভিযানে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলি কীভাবে ভূমিকা নিতে পারে এবং যুক্তরাষ্ট্র কী ধরনের সহায়তা দিতে পারে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সম্ভাব্য সহায়তার মধ্যে অস্ত্র সরবরাহ, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং কৌশলগত সমর্থনের মতো বিষয় উঠে এসেছে।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানকারী কয়েকটি কুর্দি সংগঠন বহুদিন ধরেই ইরানের সীমান্তবর্তী এলাকায় সক্রিয়। তাদের একাংশ দীর্ঘদিন ধরে তেহরানের শাসনের বিরোধিতা করে আসছে। সূত্রের মতে, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরে চাপ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সেই পরিস্থিতিকেই কাজে লাগাতে চাইছে কুর্দি নেতৃত্বের একটি অংশ। যুক্তরাষ্ট্র প্রশাসনের তরফেও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে তার প্রভাব পড়তে পারে গোটা পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে। ইরান ইতিমধ্যেই একাধিক ফ্রন্টে চাপে রয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একইসঙ্গে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, কারণ কুর্দি অঞ্চলটি দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ক্ষমতার সমীকরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

Post Views: 207

Continue Reading

Previous: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নীতিশ? রাজ্যসভার মনোনয়ন জমা দিতে পারেন জেডিইউ প্রধান, খবর সূত্রের
Next: শচীন তেন্দুলকরের ছেলের জাকজমকপূর্ণ প্রাক-বিয়ের অনুষ্ঠান, অতিথীদের তালিকায় ছিলেন কারা?

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.